অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতিতাপল্লিতে তারিনপতিতা চরিত্রে এর আগেও একবার অভিনয় করেছেন তারিন। তবে এবার নিজের প্রযোজনা সংস্থা এ নিউ ট্রি এন্টারটেইনমেন্ট থেকে তারিন যে টেলিছবিতে অভিনয় করেছেন, তার জন্য তাঁকে চার দিন থাকতে হয়েছে দৌলতদিয়া পতিতাপল্লিতে। টেলিছবির নাম নাকফুল। পান্থ শাহরিয়ারের রচনা, চিত্রগ্রাহক নিয়াজ মাহবুবের প্রথম পরিচালনায় এই টেলিছবির গল্প আবর্তিত হয়েছে পতিতা অর্চনা এবং তার ছোট ভাই শান্তুকে ঘিরে। কনকনে শীতের মধ্যে পতিতাপল্লিতে শুটিং করার আগে বেশ ভয়ে ভয়েই ছিলেন তারিন। তবে শুটিংয়ের সময় কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়েননি। তাঁর ভাষায়, ‘সেখানকার মেয়েরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’ শুটিংয়ে কোনো ধরনের ঝামেলা না হলেও ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তারিন। টানা ধূমপান করতে গিয়ে বেশ অসুবিধাতেই পড়েছিলেন তিনি। তার ওপর সারা দিন পান চিবুতে গিয়ে মুখে ঘা হয়ে গিয়েছিল। ওই চার দিন কিছুই খেতে পারেননি তারিন। প্রযোজক-অভিনেত্রী তারিন বলেন, ‘তার ওপরও আমি খুশি, কারণ কাজটি আমরা সবাই আন্তরিকতা দিয়ে করেছি।’ তারিনের বিপরীতে নাটকে খদ্দের চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।