অল্প স্বল্প গল্প
গোল্ডেন বেয়ারের পর তৃতীয় অস্কার২০১২ সালের বার্লিন চলচ্চিত্র উৎসব বা বার্লিনালের সম্মানসূচক গোল্ডেন বেয়ারটি মেরিল স্ট্রিপের। এ পর্যন্ত দুবার অস্কার জয়ী স্ট্রিপ মোট অস্কার মনোনয়ন পেয়েছেন ১৬ বার। ২৬ বার পেয়েছেন গোল্ডেন গ্লোব মনোনয়ন, জিতেছেন সাত সাতটা গোল্ডেন গ্লোব। দুটো অ্যামি, দুটো স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, একটা কান চলচ্চিত্র পুরস্কার, পাঁচবার নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড, একটা বাফটা পুরস্কার। মেরিল স্ট্রিপের পুরস্কারের তালিকা আরও দীর্ঘ! খানিক দম নেওয়া ভালো।১৯৭৯ সালে ক্র্যামার ভার্সেস ক্র্যামার ছবিতে অনবদ্য অভিনয় মেরিল স্ট্রিপকে তাঁর প্রথম অস্কার পুরস্কারটি এনে দিয়েছিল। সোফিস চয়েস ছবিতে বহুমাত্রিক অভিনয় করে জেতেন দ্বিতীয়বার। ৬২ বছর বয়সে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবনী নিয়ে নির্মিত ছবি দ্য আয়রন লেডিতে থ্যাচার চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন মেরিল। ২০১২ সালের ২৪ জানুয়ারি এবারের অস্কার মনোনয়নের ঘোষণা আসছে। মেরিল স্ট্রিপ কি এবার তাঁর তৃতীয় অস্কারটি পেতে যাচ্ছেন?চলচ্চিত্রবোদ্ধা আর সমালোচকেরা কিন্তু মেরিলের পক্ষেই বলছেন! চার মিনিটে এক কোটি রুপি স্বয়ং বিদ্যা বালানও কখনো ভাবতে পারেননি, মাত্র চার মিনিটের নাচের জন্য তাঁকে কখনো বড় অঙ্কের পারিশ্রমিক প্রস্তাব করা হবে। তবে দ্য ডার্টি পিকচার-এর সাফল্য বলে কথা! শুরু হয়ে গিয়েছে পুরস্কার অনুষ্ঠানের মৌসুম। আর এ বছর কালার্স-স্ক্রিন, জি সিনে, ফিল্মফেয়ার, আইফা, অপ্সরা, স্টারডাস্ট—সব কটি অনুষ্ঠান আয়োজকদের প্রথম পছন্দ বিদ্যা বালান। এর আগে সু অভিনেত্রী খেতাবপ্রাপ্ত বিদ্যাকে সবাই সিরিয়াস অভিনেত্রী হিসেবেই জানতেন। বলিউডের কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই বিদ্যা বালানকে নাচতে দেখা যায়নি। তবে তাঁর সদ্য জনপ্রিয় হওয়া আবেদনময়ী স্ট্যাটাস এবং ‘উ লা লা’, ‘হানিমুন কি রাত’ গানের বদৌলতে বিদ্যা এখন সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন তারকা। পুরো ছবিতে অভিনয় করে যিনি ৬৫ লাখ পারিশ্রমিক পেয়েছেন, সেই বিদ্যাকেই মাত্র চার মিনিটের নাচের জন্য প্রস্তাব করা হচ্ছে এক কোটি রুপি! রু র চৌসূত্র: মিড ডেএকদিন পরই ছবি ছাড়লেন অহনাআগের দিন জাঁকজমকভাবে মহরত করা হলো পদ্মাপারের পার্বতী ছবির। একদিন শুটিংও হলো। শুটিংয়ে অংশ নিলেন নিরব, অহনা। একদিন পরেই সবকিছু পাল্টে গেল। অহনা নাকি ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুটিং করতে গিয়েই পরিচালকের সঙ্গে অহনার বনিবনা হয়নি। একপর্যায়ে অহনা ছবিটি না করার সিদ্ধান্ত নেন।