অল্প স্বল্প গল্প
বলিউড ব্যস্ত মা ঐশ্বরিয়াগুঞ্জন চলছে চারদিকে। ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও অভিনয়ের আঙিনায় পা রাখতে চলেছেন। সঞ্জয় লীলা বানসালি শাহরুখ খানের বিপরীতে, করন জোহর হূতিক রোশনের বিপরীতে এবং রাজকুমার সন্তোষী-মনি রত্নম অভিষেক বচ্চনের বিপরীতে ছবির প্রস্তাব দিয়ে রেখেছেন অ্যাশকে। এ বছরই ক্যামেরার সামনে দাঁড়াবেন অ্যাশ। তবে সব গুঞ্জন উড়িয়ে দিলেন স্বামী অভিষেক। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া এখন মাতৃত্বের মাঝেই সব সুখ খুঁজে নিয়েছে। আমাদের গৃহপরিচারিকা থাকলেও ঐশ্বরিয়া বেটি বির দেখাশোনা নিজ হাতে করতেই ভালোবাসে। বেটি বিকে রেখে এখন কোথাও যেতে নারাজ অ্যাশ।’ সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঐশ্বরিয়া কাজের কথা ভাবতে পারেন। তবে এটা সত্যি, প্রায় ডজন খানেক প্রস্তাব এখন ঐশ্বরিয়ার সম্মতির অপেক্ষায়। ঐশ্বরিয়া সম্মতি দিলেই ২০১৩তে কাজ করার প্রস্তুতি দেবেন নির্মাতারা। তবে মেয়ের দেখাশোনার ফাঁকফোকর দিয়ে স্ক্রিপ্ট পড়ার সময়ই পাচ্ছেন না অ্যাশ। ফিল্মিক্যাফে।বাচ্চারাই আমার প্রতিদ্বন্দ্বী: শাহরুখ খানরসিক অভিনেতা হিসেবে খ্যাত বাদশাহ খান শাহরুখ। সম্প্রতি স্ক্রিন অ্যাওয়ার্ডসে জোড়া পুরস্কার জিতেছেন তিনি। একটি জনপ্রিয় তালিকায় সেরা অভিনেতা হিসেবে, অন্যটি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সেরা জুটির পুরস্কার। অতীতে একই পুরস্কার তিনি পেয়েছিলেন কাজল, রানী মুখার্জি, ঐশ্বরিয়া রাই বচ্চন ও প্রীতি জিনতার সঙ্গে। এবার জোড়া পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘ভাবতে ভালোই লাগছে বাড়িতে গিয়ে বাচ্চাদের এ জোড়া পুরস্কার দেখাতে পারব। আসলে ওরাই তো আমার প্রতিদ্বন্দ্বী। দৌড়, তায়কোয়ান্দো, সাঁতার—কত কিছুতেই তো ওরা পুরস্কার পায়। এবার আমিও ক্রেস্ট দুটো দেখিয়ে ওদের বলতে পারব—ওদের বাবাও পিছিয়ে নেই। হা হা হা!’ গত বছর শাহরুখের দুটি ছবি রা ওয়ান, ডন ২ ১০০ কোটি রুপি ছাড়িয়ে ব্যবসা করেছে। এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘দয়া করে আমার সঙ্গে অঙ্ক নিয়ে কথা বলবেন না। অঙ্ক আমি কম বুঝি। টেলিফোন নম্বরের জন্য সংখ্যা প্রয়োজন, অভিনেতার জন্য নয়।’ মিড ডে। হলিউড এখনো আঙুলে অঙ্গুরীয়!প্রজেক্ট রানওয়ে খ্যাত হলিউডের তারকা হেইডি কাম ও গ্র্যামিজয়ী ব্রিটিশ গায়ক সিল হেনরি স্যামুয়েল দম্পতি এখন আলাদা থাকছেন। ২০০৫ সালে ঘর বেঁধেছিলেন এই তারকা দম্পতি। এক ছাদের নিচে টানা সাত বছর কাটানো সেই সংসার এখন বিচ্ছিন্নপ্রায় এক অস্তিত্বের নাম। হেইডি আলাদা থাকছেন। কিছুদিন আগে সিল জানিয়েছিলেন, তিনিও আলাদা থাকছেন। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লিখে জানিয়ে দিয়েছিলেন ‘দ্য এন্ড’! বিচ্ছেদ নিয়ে সিল হেনরি স্যামুয়েলকে নানা প্রশ্নের সময় তাঁর হাতের আঙুলে জ্বলজ্বলে অঙ্গুরীয়টি চোখ এড়ায়নি গণমাধ্যমকর্মীদের। এখনো বিয়ের আংটি খোলেননি? এমন প্রশ্নে সিল স্পষ্ট জানিয়েছিলেন, এ আংটি তিনি খুলবেন না। যদিও হেইডির আঙুলের অঙ্গুরীয়টি সংবাদমাধ্যমের চোখে পড়েনি। কিন্তু সম্প্রতি টিএমজি জানিয়েছে, আলাদা হয়ে যাওয়া হেইডি কামও নাকি তাঁর আঙুল থেকে সেই বিয়ের আংটিটি খুলে রাখেননি। ঘরের ছেলে ঘরে!এবার ঘরের ছেলে ঘরে ফিরল! এ যেন খানিকটা তা-ই। ছোটবেলা থেকেই হ্যারি পটার তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ সেলুলয়েডের টানে আর বিখ্যাত হওয়ার কল্যাণে মা-বাবার কাছ ছাড়াই হয়ে পড়েছিলেন। এত কম বয়সে খ্যাতি পাওয়ার কিছু বিড়ম্বনাও জুটেছিল তাঁর। কৈশোরেই ধূমপায়ী হয়ে উঠেছিলেন র্যাডক্লিফ। এর সঙ্গে জুটেছিল মদ্যপানের বদ অভ্যাসটিও। এ মদ্যপানের কারণেই বাবা-মা তাঁর কাছে আসতে পর্যন্ত ভয় পেতেন! এ পর্যন্ত র্যাডক্লিফের দুর্নামই করা হলো। তবে র্যাডক্লিফ সম্পর্কে একটি সুখবরও রয়েছে। সুখবরটি হচ্ছে, মদ্যপানের বদ অভ্যাস ত্যাগ করেছেন র্যাডক্লিফ। এর পরপরই বাবা-মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক আবার স্বাভাবিক হয়েছে। সাম্প্রতিক এক মন্তব্যে ২২ বছরের র্যাডক্লিফ জানিয়েছেন, ‘বদ অভ্যাসটি ছাড়ার কারণে বাবা-মায়ের সঙ্গে সেই অসাধারণ সম্পর্ক ফেরত পেয়েছি আমি!’এখন আবারও সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন নির্ভার র্যাডক্লিফ স্রেফ অভিনয়েই মন দিয়েছেন। আর র্যাডক্লিফের মা এ তারকার অধিকাংশ সহায়-সম্পত্তি মায় ঘরবাড়িরও দেখাশোনা করছেন। ব্যবসা আগলাচ্ছেন। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক আর অস্ট্রেলিয়ায় র্যাডক্লিফের দুটি বাড়িও।