অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে নিয়ে শাবনূরপ্রবাসী ছেলের সঙ্গে শেষ পর্যন্ত আর বিয়ের পিঁড়িতে বসা হবে না শাবনূরের, এ কথা নিশ্চিত করেই জানিয়েছেন শাবনূরের পরিবারের মানুষেরা। শাবনূরও বিয়ের ব্যাপারে এখন আর নাকি খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না। তাঁর কথা হলো, ‘এই তো বেশ ভালো আছি।’ তাঁর নিজেরও প্রশ্ন, ‘বিয়ের পর যে খুব ভালো থাকব, তারই বা নিশ্চয়তা কী? আমি যেমন একজন মানুষ চাই, তেমন কি সে হবে?’ তবে হাল ছাড়ছেন না তাঁর পরিবারের মানুষেরা। সর্বশেষ জানা গেছে, শাবনূরের মা-বাবা সরকারি চাকরি করে এমন পাত্র খুঁজছেন। খুব বেশি ধনাঢ্য পরিবারের সন্তান হতে হবে, এমনটি তাঁরা চাইছেন না। ছেলে শিক্ষিত ও সংস্কৃতিমনা হলে এবং সরকারি চাকরিজীবী হলে বিয়েতে মত দেবেন বলে জানিয়েছেন। অবশ্য শাবনূর নিজে বলেছেন, ‘দূর! বিয়ের কথা এখন আর শুনতে ভালো লাগে না। কপালে থাকলে হবে, না হলে হবে না।’রং আসছে ১ এপ্রিলমুঠোফোনে ন্যান্সি তাঁর রং অ্যালবামটি দিয়েছিলেন গত ২৮ ফেব্রুয়ারি। এফএম রেডিওতে এবং মুঠোফোনের মাধ্যমে এরই মধ্যে অনেকে শুনেছেন অ্যালবামের গানগুলো। এবার বাজারে আসছে। এ জন্য ন্যান্সি বেছে নিয়েছেন এপ্রিল ফুল অর্থাৎ ১ এপ্রিল দিনটি। এপ্রিল ফুলে রং অ্যালবাম আনার দিনটি বেছে নিলেন কেন?ন্যান্সি হেসে বললেন, ‘না, শ্রোতাদের ঠকাব না। এই দিনেই একটি ভালো অ্যালবাম উপহার দেব, এটুকু বলতে পারি।’ রং অ্যালবামের সুর করেছেন হাবীব।