অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবোধ বালিকাগত সপ্তাহে ইন্টারনেটের তার বেয়ে আসা খবরটা লোহান-ভক্তদের ভয়ই পাইয়ে দিয়েছিল। হলিউডের এক নৈশক্লাবের সামনে নাকি পাপারাজ্জিদের সঙ্গে গোলমাল হয়েছে লিন্ডসে লোহানের। তবে কি লোহান আবারও সেই পুরোনো কাদায় পা দিয়েছেন? তবে যে তিনি কয়েক দিন আগে রীতিমতো দিব্যি-টিব্যি দিয়ে বললেন, পুরোনো ধুলা-ময়লা সব সাফসুতরা করে নতুন লোহান হয়ে ওঠার চেষ্টা করছেন!পরে তাঁর মা ডিনার কাছে জানা গেল, আসলে দোষ পাপারাজ্জিদেরই। সবাই মিলে তাঁর ভোলাভালা মেয়েটির পেছনে লাগলে চলবে কেমন করে? আদালতের নির্দেশ অনুযায়ী, লোহানকে চলতে হবে আজকের দিনটি পর্যন্ত। আজই শেষ হচ্ছে তাঁর ‘প্রবেশন’ কাল। এর মধ্যে কোনো গোলমাল না করলে মুক্তি। কিন্তু ডিনার ভয়, এর মধ্যে না কিছু ঘটে যায়! মেয়ের উদ্দেশে তাই তাঁর কড়া নির্দেশ, ‘বাড়ি থেকে এক পা-ও বাইরে ফেলা চলবে না। ঘরের মধ্যেই থাকো।’ আর লোহানও নাকি সুবোধ বালিকার মতো মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলছেন। এই তো চাই!বিক্রি হচ্ছে ‘ভ্যারাইটি’সেই ১৯০৫ সালে যাত্রা শুরু হয়েছিল পত্রিকাটির। প্রথম দিকে বেরোত প্রতি সপ্তাহে। রুপালি জগতের তারকাদের খবরাখবর জানার জন্য পাঠকদের যে অন্তহীন ক্ষুধা, সেটাই মেটানোর জন্য ১৯৩৩ সালে সাপ্তাহিক থেকে দৈনিকে রূপ নিয়ে নেয় পত্রিকাটি। এক শতাব্দীরও বেশি সময় ধরে হলিউডের খবরাখবর দিয়ে যাওয়া সেই ভ্যারাইটি বিক্রি করে দিচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান রিড এলসেভিয়ার। প্রকাশনার ব্যবসা গুটিয়ে তথ্যসেবার দিকে মনোযোগ বাড়াতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিড বিজনেস ইনফরমেশনের প্রধান নির্বাহী মার্ক কেলসি।আসলে মুক্ত ও বিনা মূল্যের ইন্টারনেটের এ যুগে একটি পত্রিকার টিকে থাকা যে কত কঠিন, সেটাই আরও একবার বোঝা গেল ভ্যারাইটির মালিকানা বিক্রি করে দেওয়ার এ ঘোষণার মধ্য দিয়ে। পত্রিকাটির নিজেরও একটি ওয়েবসাইট আছে। কিন্তু হলিউড রিপোর্টার, ডেডলাইন হলিউড ও দ্য র‌্যাপ-এর মতো ফ্রি সাইটগুলোর সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছিল না।অবশ্য মালিকানা পরিবর্তন হলেও পত্রিকাটি তার গৌরব এতটুকু হারাবে না বলে আশা প্রকাশ করেছে বর্তমান মালিকপক্ষ। মার্ক কেলসি বলেছেন, ‘ভ্যারাইটির সঙ্গে আছে অবিশ্বাস্য প্রতিভাবান একটা দল, যারা বিনোদন খবর ও বিশ্লেষণকে নিয়ে গেছে অন্য একটা মাত্রায়। আমার কোনো সন্দেহ নেই নতুন মালিকপক্ষের অধীনেও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে পত্রিকাটি।’ডিক্যাপ্রিওর আবলুটোফোবিয়া!গোসল না করে দিনের পর দিন কাটিয়ে দিতে পারেন অনেকে। গোসল করাটা তাঁদের কাছে মনে হয় অর্থহীন পণ্ডশ্রম। কারও কারও আবার পানিভীতিও আছে, যাকে বলে আবলুটোফোবিয়া। সেসব ব্যক্তি শুনে খুশি হবেন, তাঁদেরই প্রিয় তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও নিজেও গোসলে কী-বা আসে-যায় নীতিতে বিশ্বাসী! অবশ্য গোসল না করার পেছনে টাইটানিক, ক্যাচ মি ইফ ইউ ক্যান, ইনসেপশনসহ আরও কিছু জনপ্রিয় ছবি উপহার দেওয়া এই তারকার যুক্তিও আছে। গোসলে খরচ হয় পানি। পৃথিবীর তিন ভাগ জল হলেও শিগগিরই স্বাদুপানির ভয়াবহ সংকট দেখা দিতে চলেছে। এ কারণেই নাকি পানি বাঁচাতে সপ্তাহে মাত্র দুটো, বড়জোর তিন দিন গোসল করেন ডিক্যাপ্রিও। প্রকৃতির প্রতি এই ভালোবাসা দেখাতে গিয়ে ভালোবাসার মানুষটিকে হারাতে চলেছেন তিনি। প্রেমিকা এরিন হিথার্টন নাকি হুমকি দিয়েছেন, গোসল না করলে একসঙ্গে থাকা আর নয়!রা.হা.তথ্য: বার্তা সংস্থা, এল টাইমস