অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-বিভ্রাটের কবলে পূর্ণিমাশুটিংয়ে গিয়ে সারারাত বারান্দায় বসে রাতযাপন করতে হলো পূর্ণিমার। কদিন আগে কক্সবাজারে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছায়া-ছবি ছবির শুটিং করতে যান তিনি। ওখানে গিয়ে ওঠেন ইনানী বিচের একটি গেস্টহাউজে। সন্ধ্যার পরপরই বেরসিক বিদুাৎ চলে যায়। আর আসে নাতো আসেই না। ঘন্টা দুয়েক জেনারেটর দিয়ে পার পাওয়া গেলেও একটা সময় জেনারেটরও বিকল হয়ে যায়। প্রচন্ড গরমে সিদ্ধ হয়ে যাওয়ার উপক্রম। কি আর করা! শেষ মেষ গেস্টহাউজের বারান্দায় বসেই পুরো রাত যাপন! কি বলেন পূর্ণিমা! ‘জেনারেটর চালিয়ে কিছু সময় পার করা হলেও এক সময় জেনারেটরও বন্ধ হয়ে যায়। প্রচন্ড গরম। আর সহ্য হলো না। সারারাতই বারান্দায় বসে বসে কাটিয়েছি। তবে খারাপ লাগেনি।’ এদিকে অবস্থা বেগতিক দেখে পরদিন পাশের একটা হোটেলে থাকার ব্যবস্থা করেন পরিচালক। কিন্তু তাতেও শুটিং লোকেশনের ঝামেলা রয়েই যায়। বিদুাৎ সমস্যা থাকলেও পূর্ণিমা শুটিংয়ের সুবিধার খাতিরে আবার নিজ থেকেই ওই গেস্টহাউজে ফিরে আসেন। পূর্ণিমা বলেন, ‘শুটিংয়ের কয়েকদিন সংগীতশিল্পী আরেফিন রুমির পরিবার আমাদের সঙ্গে ছিল। ওর পৌনে দু’বছর বয়সী ছেলের সঙ্গে সময়টা বেশ ভালো কেটেছে। ফলে গরমের কষ্টটা ভুলেই গিয়েছিলাম।’ শ. আ. মা.কারিশমার পথে মাধুরী?সবার ভাগ্য কাজলের মতো হয় না। প্রত্যাবর্তন ছবি হিসেবে কারিশমা কাপুরের ভাগ্য সুপ্রসন্ন হয়নি। মুখ থুবড়ে পড়েছে কারিশমার নতুন ছবি ডেঞ্জারাস ইশক। অনেকেই বলছেন, প্রত্যাবর্তন ছবি হিসেবে কারিশমার আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। অনেকের ধারণা, মাধুরী দীক্ষিতও কারিশমার পথ ধরে একই ভুল করতে যাচ্ছেন। এমনিতেই মাধুরী পাঁচ বছর আগে আজা নাচলে ছবিতে কাজ করে দর্শকদের হতাশ করেছিলেন। এবার মাধুরী অভিনয় করছেন অনুভব সিনহা প্রযোজিত গুলাব গ্যাং ছবিতে। এ ছবিতে কোনো নায়ক নেই। ডাকু সর্দারনির চরিত্রে দেখা যাবে মাধুরীকে। এয়াড়া ইশকিয়া ছবির সিক্যুয়াল দেধ ইশকিয়াতে নাসিরউদ্দিন শাহ-আরশাদ ওয়ার্সির সঙ্গে ধূসর চরিত্রে দেখা যাবে মাধুরীকে। দর্শক মাধুরীকে এসব চরিত্রে দেখার জন্য এখনই প্রস্তুত নয়, জানিয়েছেন ট্রেড বিশ্লেষক কমল নাহতা। মাধুরী অবশ্য তা মনে করেন না, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন দুই ছবিতে অভিনয়ের। রু. র. খানআপুন কা চয়েস অবলম্বনেএই বেশ ভালো আছিপ্রেমের সাগরে ভালোবাসার ডিঙি নৌকা বাওয়া বড় শক্ত কাজ। ক্ষণে ক্ষণে উত্তাল-অবাধ্য ঢেউ। কখনো কালো মেঘ। মস্তান ঝোড়ো বাতাস কিংবা বজ্রের হুংকার। এত সব সামলেই ভাসিয়ে রাখতে হয় ছোট্ট নাও। এ কাজ মোটেও সহজ নয়। এমন উপলব্ধি এভা গ্রিনের। ফরাসি এই অভিনেত্রী দ্বিতীয়বারের মতো প্রেমের ইনিংসে পরাজিত। তাঁর সরল স্বীকারোক্তি, ‘প্রেম করতে গিয়ে বেশি মাখামাখি, আহ্লাদিপনা আমার সহ্য হয় না। যখন কাউকে ভালোবাসি, সবটুকু দিয়েই বাসি। প্রথম মাসগুলোতে যেমন আবেগ থাকে, পরে সেটা কেমন জানি ফ্যাকাসে হয়ে যায়। সেই তীব্র আবেগটা আর থাকে না।’ এর চেয়ে আপাতত একা থাকারই সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছরের জীবনে দ্বিতীয়বারের মতো প্রেমে ব্যর্থ হওয়া এই তারকা। ‘নিজের জগতে স্বাধীন থাকাটাই ঢের ভালো।’পারিতে পাড়িপাপারাজ্জিদের যন্ত্রণায় আর টেকা যাচ্ছে না। যেদিকেই যান, পঙ্গপালের মতো ছেঁকে ধরে তারা। ‘ঘর হইতে দুই পা ফেলিয়া’ বেরোনোর উপায় পর্যন্ত নেই। ছায়ার মতো অনুসরণ করবে, আঠার মতো লেগে থাকবে পেছনে। যদি জানেন, আপনাকে সব সময় তাড়া করে ফিরছে অজস্র ক্যামেরার চোখ, ব্যক্তিগত গোপনীয়তা চৌচির তো হবেই, এই অস্বস্তি নিয়ে প্রতিটা মুহূর্ত কাটানো অসম্ভব। হ্যালি ব্যারি তাই ঠিক করেছেন, এই মড়ার হলিউডে আর নয়। আপাতত বাক্সপেটরা গুছিয়ে তিনি পাড়ি জমাতে চান পারি, মানে প্যারিসে। তিতিবিরক্ত এই অভিনেত্রী কদিন আগে পাপারাজ্জিদের ওপর চড়াও হয়েছিলেন। স্কুল থেকে বাচ্চাকে আনতে গিয়ে পাপারাজ্জিদের সঙ্গে এই ঝামেলা বেধেছিল। খেপে গিয়ে একজনের ওপর চড়াও হয়ে ব্যারি নাকি বলেছেন, ‘আমার ছবি তুলে তোমরা লাখ লাখ কামাবে, আর আমি বসে বসে দেখব! দূর হও।’ পরে এই অভিনেত্রী ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘শুধু তো একটা আলোকচিত্রী নয়, ২০-৩০ জন মিলে রীতিমতো হল্লা তৈরি করে। আর কত সহ্য করা যায়!’ রাজীব হাসানতথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস