অল্প স্বল্প গল্প
প্রেমের লাগিয়া...ভালোবাসার জন্য কেউ সিংহাসন আর বিশাল সাম্রাজ্য ছাড়ে। কেউ গড়ে দেয় তাজমহল। তবে বেওয়াচ তারকা ডেভিড হাসেলহফ যা করলেন, সতিই বিস্ময়কর। প্রেমিকা হেইলি রবার্টের জন্য—না, সিংহাসন ছাড়েননি, তাজমহলও বানাননি, হাসেলহফের কিনে দেওয়ার পরিকল্পনা একটা পানশালা! এমন নয় রবার্টস বেশ সুরা-রসিক। তবে তাঁর নাকি সেই ছোটবেলা থেকেই শখ, নিজের একটা পানশালা থাকবে। মানুষের শখের তো কোনো লেখাজোখা নেই। কেউ ডাকটিকিট জমায়, কেউ টিকটিকির লেজ। রবার্টসের শখটা না হয় একটু অদ্ভুত হলো। প্রেমিকার মন পেতে একটা আস্ত পানশালাই কিনে ফেলতে চাইছেন হাসেলহফ। নামটাও ঠিক হয়ে গেছে পানশালার—হফ অ্যান্ড হাউন্ডস।কে হবেন শাহরুখের নায়িকা?পরিচালক রোহিত শেঠি পড়েছেন বিপাকে। প্রথমবারের মতো শাহরুখ খানকে নিয়ে ছবি নির্মাণ করতে চলেছেন তিনি। ছবির নাম চেন্নাই এক্সপ্রেস। গোলমাল সিরিজের নির্মাতা রোহিত গত বছর সাফল্য পেয়েছিলেন সিংঘাম-এ। সিংঘাম্ল-এর সাফল্য দেখেই শাহরুখ নিজে রোহিতের সঙ্গে কাজ করতে আগ্রহী হন। তবে এখন পর্যন্ত সবকিছু চূড়ান্ত হলেও নায়িকা পাচ্ছেন না রোহিত। শাহরুখ যদিও শুরুতে প্রিয়াঙ্কা চোপড়ার নাম প্রস্তাব করেছেন, তবে প্রিয়াঙ্কায় রোহিতের অরুচি। তিনি কাছের বন্ধুদের বলেছেন, প্রয়োজনে ছবিটির কাজ বন্ধ করে দেবেন, তাও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করবেন না। শাহরুখের নায়িকা হিসেবে রোহিতের পছন্দ—কারিনা কাপুর অথবা ক্যাটরিনা কাইফ। কিন্তু দুজনের কেউই শাহরুখের সঙ্গে মিলিয়ে শিডিউল বের করতে পারছেন না। বাধ্য হয়েই অসিন-দীপিকা পাড়ুকোনের মধ্যে একজনকে চূড়ান্ত করার কথা ভাবছেন পরিচালক। শাহরুখ অবশ্য তাঁর ওম শান্তি ওম নায়িকা দীপিকার সঙ্গেই আবারও কাজ করতে আগ্রহী। ওদিকে অন্য নায়িকারাও নাকি পরিচালককে রীতিমতো এসএমএস, ফোন, ই-মেইল করছেন এ ছবিতে সুযোগ পাওয়ার জন্য। এখন দেখার বিষয়, কোন নায়িকা শেষ পর্যন্ত এই লোভনীয় ছবিটি ঝুলিতে ভরতে পারেন! রু. র. খানসূত্র: স্টারডাস্টমিলন হবে...গত ডিসেম্বরে ভক্তদের একটা দুঃসংবাদ উপহার দিয়েছিলেন ডেমি মুর আর অ্যাস্টন কুচার দম্পতি। দুজনার দুটি পথ নাকি দুটি দিকে গেছে বেঁকে। মুর দোষটা কুচারের ওপরই চাপিয়েছেন। তাঁকে ফাঁকি দিয়ে কুচার নাকি দিব্যি ভ্রমর হয়ে অন্য ফুলের ঘ্রাণ নিচ্ছেন! সোজা বাংলায় যাকে বলে পরকীয়া! তখনই আলাদা হয়ে গেলেও আনুষ্ঠানিকতা এখনো বাকি। তবে এর মধ্যে একটা সুখবরও পাওয়া যাচ্ছে। বিবাহবিচ্ছেদের পরিকল্পনা আপাতত স্থগিত এবং শেষ পর্যন্ত হাওয়া পাল্টালে তা বাতিলও হয়ে যেতে পারে। অনুতপ্ত কুচার নাকি ক্ষমা চেয়েছেন মুরের কাছে। মুরের মনও নাকি গলেছে। কদিন আগে দুজনকে একটি জন্মদিনের পার্টিতে একে অন্যের উষ্ণ আলিঙ্গনেও আবিষ্কার করা গেছে। এই জুটির কাছের একটি সূত্র বলছে, ‘তারা এখনো এক অপরকে পাগলের মতো ভালোবাসে। হয়তো তাদের মধ্যে আবারও পুনর্মিলন হতে পারে।’স্মিথের দুশ্চিন্তাপর্দায় যতই দুর্ধর্ষ অ্যাকশন করুন, বাস্তবের দুনিয়ার হিসাব অন্য। দুই ছেলে আর এক মেয়েকে মানুষ করতে গিয়ে বাবা উইল স্মিথের তাই দুশ্চিন্তার শেষ নেই। দুই ছেলেকে নিয়ে যতটা না, তার চেয়ে বেশি দুশ্চিন্তায় চুল পেকে যাচ্ছে মেয়ে উইলোকে নিয়ে ভেবে ভেবে। ১২ বছরে পা দিতে চলেছে উইলো। স্মিথ জানেন, মেয়ে শিগগিরই টিনএজের রোমান্টিক দুনিয়ায় ঢুকে পড়বে। এ সময়টা সব বাধাকে বুড়ো আঙুল দেখানোর, এ সময়টা তাই ভুলের ফাঁদে পা দেওয়ারও। মেয়ে কার সঙ্গে সম্পর্কে জড়াবে, সেই ছেলেটা মানুষ হবে কেমন—এসব ভেবে নাকি ইদানীং ঘুম হচ্ছে না স্মিথের, ‘আমি জানি সময়টা কড়া নাড়ছে দুয়ারে। দুটো ছেলে আর একটা মেয়ের বাবা হিসেবে জানি, ছেলেরা অন্যের বাড়িতে ঝামেলা নিয়ে যায় আর মেয়েরা ঝামেলা নিয়ে আসে নিজের বাড়িতে।’ রাজীব হাসানতথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস