অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাগার বর...টেলর কিনির জন্য একটা দুঃসংবাদ আছে। লেডি গাগাকে মন তিনি দিয়েছেন, গাগার মনও হয়তো পেয়েছেন; তবে পুরোটা নয়, আংশিক! গাগা যে মন দিয়ে আছেন অন্য কাউকে! টেলর এও জেনে রাখুন, আপাতত গাগার বর হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এই সংগীত তারকার বর যে অন্য কেউ! গাগা পষ্টাপষ্টি বলে দিচ্ছেন, তাঁদের এই সম্পর্ক হবে ত্রিকোণমিতির সূত্র মেনে। এখানে থাকবে তৃতীয় আরেক পক্ষ! এই শর্ত মেনে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব? কিনি কিন্তু রাখছেন। কারণ সেই তৃতীয় পক্ষ যে রক্ত-মাংসের কেউ নয়; সংগীত! ‘আমি সব সময়ই বলি গানই আমার স্বামী। এটাই আমার পরিপূর্ণ জীবন আমার আত্মা। আমার জন্মই হয়েছে গান তৈরি আর গান গাওয়ার জন্য’—গানকে এভাবেই নিজের বর ঘোষণা দিয়েছেন গাগা। কর দাও‘বেশ তো চুটিয়ে প্রেম করছ। এবার আমার ভাগের করটা দাও তো বাপু!’ ভাবছেন এমন বেরসিক লোকটা কে? প্রেমের ওপর কর চায়, সে তো বাংলাদেশের অর্থমন্ত্রীর চেয়েও বেশি বেরোমান্টিক। ভদ্রলোক পরিচালক অ্যাডাম শ্যাঙ্কম্যান। কর তিনি চাইছেন মাইলি সাইরাস আর লিয়াম হেমসওয়ার্থের কাছে। যুক্তিও আছে শ্যাঙ্কম্যানের কথার। গত সপ্তাহে বাগ্দান হয়ে গেল সাইরাস আর হেমসওয়ার্থের। তিন বছরের প্রণয়কে পরিণয়ে রূপ দিতে চলেছেন এই জুটি। প্রথম তাঁদের দেখা হয়েছিল দ্য লাস্ট সং ছবির সেটে। সেই ছবিটা আবার ছিল শ্যাঙ্কম্যানের। তাই তাঁর দাবি, ‘যেহেতু আমার ছবিতে এসেই তোমাদের প্রেম, সেই হিসেবে আমি তোমাদের ম্যাচমেকার’—সোজা বাংলায় যাকে বলে ঘটক। এবার ঘটক মশাইয়ের ফি-টা দিয়ে দাও!আলসে জেটা-জোন্স...গোল্লা। পরীক্ষার খাতায় ‘জিরো’ পেলেই কম্ম সাবাড় হতো। কিন্তু এই যুগে জিরোই হিরো, যদি সেটা হয় ফিগারের ব্যাপারে। নিজের ফিগারের সাইজটা ‘জিরো’ রাখার জন্য নায়িকাদের চেষ্টার বিরাম নেই। নিয়ম মেনে ডায়েট তো আছেই, এর সঙ্গে সকাল কি সন্ধ্যায় জিমে দৌড়-ঝাঁপ করে বিস্তর ঘাম ঝরানো। শরীরে মিলিমিটার আয়তনের মেদ জমতে দিতে নারাজ তাঁরা। কিন্তু এদিক দিয়ে একেবারেই আলাদা ক্যাথরিন জেটা-জোন্স। বয়স ৪৩ চলছে। কিন্তু জোন্স যেন আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠছেন। যেন তিনি ওয়াইনের মতো, বয়স বাড়লে স্বাদ বাড়ে। শুনে অবাক হবেন, জিমে দৌড়-ঝাঁপটাও নাকি নিয়মিত করা হয়ে ওঠে না এই অভিনেত্রীর। কারণ, ‘আমি ভাই বড্ড অলস’—জোন্সের সরল স্বীকারোক্তি।  রাজীব হাসান, তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস