অল্প স্বল্প গল্প
ছোট পরিবার...ছোট পরিবার, সুখী পরিবার—অন্তত অ্যাঞ্জেলিনা জোলি এই নীতিতে বিশ্বাস করেন না। ব্র্যাড পিট ও জোলি দম্পতির সন্তানের সংখ্যা ছয়! ম্যাডক্স, জাহারা, প্যাক্স, শিলোহ, নক্স আর ভিভিয়েন। একসময় মনে হচ্ছিল, এই জুটিকে হয়তো চ্যালেঞ্জই জানাবেন টম ক্রুজ। এই ‘মিশন’ অন্তত ‘ইম্পসিবল’ নয়। ক্রুজের আছে তিন সন্তান। কেটি হোমসের কোলজুড়ে আসা ছয় বছর বয়সী সুরি ক্রুজ; দত্তক পুত্র ১৭ বছর বয়সী কনোর, প্রথম স্ত্রী নিকোল কিডম্যানের ঘরে ১৯ বছর বয়সী মেয়ে বেলা। তবে ক্রুজ বলছেন, ছোট পরিবারই আসলে সুখী পরিবার। পরিবারের সদস্যসংখ্যা আর বাড়ানোর কোনো ইচ্ছাই তাঁর নেই। লোভী বটে!প্রথমবারের মতো যুক্তরাজ্যজুড়ে একক সফরে বেরোচ্ছেন। শেরিল কোলের উত্তেজনার শেষ নেই। মনে মনে স্বপ্নের আঁক কষছেন, কোলকে একেবারে কোলে তুলে নিয়ে নাচবে তাঁর ভক্তরা। তা হয়তো নাচতই। কিন্তু এরই মধ্যে বিপত্তি ঘটেছে আরেক জায়গায়। প্রিয় তারকার গান শুনতে কনসার্টে ভিড় জমানো ভক্তরা আশা করে থাকে, হয়তো কপাল ভালো হলে তারকার পাশে দাঁড়িয়ে ছবি তোলা যাবে, নেওয়া যাবে সই। কোল কিন্তু সেই ‘কপাল’টা নিজেই খুলে দিচ্ছেন ভক্তদের জন্য। মঞ্চের পেছনে আপনি কোলের সঙ্গে দেখা করতে পারবেন। ছবি তোলা, অটোগ্রাফ—সবই হবে, কিন্তু এর জন্য আপনাকে গুনতে হবে অতিরিক্ত ৩৫০ পাউন্ড! এই খবরে ভীষণ চটেছে তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগের সাইটগুলোতে চলছে মুণ্ডুপাত। একজন এমন মন্তব্যও করেছেন, ‘৩৫০ পাউন্ড? আমি ৩ দশমিক ৫০ পাউন্ডও দিতে রাজি না।’ কারিনার ‘না’, দীপিকার ‘হ্যাঁ’!এমরান হাশমির বিপরীতে আরও এক সুপারস্টার নায়িকা অভিনয় করতে অস্বীকৃতি জানালেন। তিনি কারিনা কাপুর। প্রযোজক করণ জোহর তাঁর প্রিয় বন্ধু কারিনার সঙ্গে এমরান হাশমিকে নিয়ে নতুন একটি চমক দিতে চাইছিলেন। ছবির পরিচালক হবেন কুরবান ছবির রেনসিল ডি সুজা। তবে কাহিনি, চিত্রনাট্য, পারিশ্রমিক—সব পছন্দ হওয়ার পরও এমরানের নাম শুনে কারিনা পিছিয়ে গেছেন। এমরানের পরপর হিট (মার্ডার ২, দিল তো বাচ্চা হ্যায় জি, দ্য ডার্টি পিকচার, জান্নাত ২) কারিনা বিবেচনায় আনতে চান না। তিনি মনে করেন, তাঁর স্টার স্ট্যাটাসের সঙ্গে এমরানের নাম কিছুতেই যায় না। বাধ্য হয়েই করণ দীপিকা পাড়ুকোনের কাছে এমরানের নাম প্রস্তাব করেন। দীপিকা প্রস্তাব পাওয়া মাত্রই লুফে নেন। সই করেন করণের নতুন ছবি। সবকিছু ঠিক থাকলে দীপিকা-এমরান জুটির এ ছবির শুটিং শুরু হবে এই বছরের শেষে। দীপিকা করণ জোহরের আরও দুটি ছবি করছেন। একটি রণবীর কাপুরের বিপরীতে, অন্যটি শহীদ কাপুরের বিপরীতে।রু. র. খান, সূত্র: ফিল্মফেয়ারঅমৃতে অরুচিসোনারঙা চুল। ঠিক যেন কম্পাস দিয়ে মেপে এঁকে দেওয়া ভ্রূ। এক জোড়া মায়াবী নীল চোখ। গোলাপি আভা ছড়ানো ঠোঁট। স্কারলেট জোহানসনের প্রেমে যদি পড়ে থাকেন, লজ্জা পাবেন না। এই পৃথিবীতে তাঁর এমন প্রেমিকের সংখ্যা অগুনতি। যুক্তরাষ্ট্রের ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বিশ্বের একাধিক পত্রিকা কিংবা টিভি চ্যানেলে ‘সবচেয়ে যৌনাবেদনময়ী নারী’র তালিকায় ঠাঁইও পেয়েছেন। প্লেবয়, ম্যাক্সিম, ভ্যানিটি ফেয়ার, এফএইচএম, এসকোয়ার, জিকিউ...বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব সাময়িকীতেই ‘সেক্সিয়েস্ট উইমেন অব দ্য ওয়ার্ল্ড’-এর তালিকায় জায়গা হয়েছে তাঁর। তবে জোহানসনের দাবি, এসব পদবি-টদবি নাকি মোটেও ভালো লাগে না। বরং এখন নাকি বিরক্তই হন! রা. হা.তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস