অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী উপায়!মেদভুঁড়ি, কী করি! আপনি নিজে যদি এ সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন, জেনে খুশি হবেন, একই দুশ্চিন্তায় রাতের ঘুম ঠিকমতো হচ্ছে না জেসিকা সিম্পসনের। মাস খানেক আগে মা হয়েছেন। প্রথম সন্তান ম্যাক্সওয়েল ড্রিউয়ের জন্ম দিতে গিয়ে শরীরটা ভারী হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে ঢের। আয়নার সামনে দাঁড়ালে নাকি কান্নাই আসে তাঁর। এ কারণে সিম্পসনের এখন একটাই মিশন, পাঁচ মাসের মধ্যে ৫০ পাউন্ড ওজন কমিয়ে ফেলা। আগামী বছরে শুরুতেই লতানো শরীরটা ফিরে পেতে চান আবার। এ কারণে শুরু করেছেন দৌড়ঝাঁপ। তবে নিন্দুকেরা বলছেন, সিম্পসনের নাকি ওজন কমানোর আরেকটি উদ্দেশ্য আছে। ওয়েট ওয়াচার্স নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্টে গেছে ৪০ লাখ ডলার! প্রতিষ্ঠানটি ওজন কমানোর ডায়েট আর যন্ত্রপাতি সরবরাহ করে। সিম্পসন এখন তাদের পণ্যদূত।সুবোধ বিবারকোনো বিবাদ নয়, সুবোধ বালক হয়েই থাকতে ভালোবাসেন জাস্টিন বিবার। এত অল্প বয়সেই যশ-খ্যাতি লুটিয়ে পড়েছে তাঁর পায়ে। কামাইও করছেন দেদার। কিন্তু এখনো মা-বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন এই সংগীততারকা। একান্ত বাধ্যাগত ছেলের আদর্শ উদাহরণ নাকি তিনি! ‘আমি এখন অনেক বড়, অনেক পরিণতও। পূর্ণবয়স্ক হিসেবে আমি এখন আগের চেয়ে অনেক স্বাধীনতা পাই। মা-বাবার কথা আমার না শুনলেও চলে। তার পরও আমি তাঁদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলি। তাঁরা চান না, এমন কোনো কাজ আমি করি না।’ বলেছেন ১৮ বছর বয়সী এই সংগীততারকা।নিঃসঙ্গ ডেপক্যারিবীয় সাগরের দুঃসাহসী জলদস্যুর ব্যক্তিজীবনের জাহাজটাও পড়েছে ঝড়ে। ছাঁদনাতলায় ঠিক দাঁড়ানো হয়নি। যাজকের সামনে দাঁড়িয়ে ‘আই ডু’ও বলেননি। তবে ভ্যানেসা প্যারাদিসের সঙ্গে সুখের সংসারই ছিল জনি ডেপের। বিয়ে না করলেও ১৪ বছরের দীর্ঘ সংসার ছিল তাঁদের। কিন্তু সেই সুখের সংসারটাই হঠাৎ ঝড়ে এলোমেলো। পাইরেট অব দ্য ক্যারিবিয়ানও পারেননি সেই ঝড়ে শক্ত হাতে হাল ধরতে। অবশ্য ডেপের ঘনিষ্ঠ মহল বলছে, বৈচিত্র্যপিয়াসী ডেপ যে এত দিন ‘একদ্বারনিষ্ঠ’ ছিলেন, অন্যের দুয়ারে উঁকি দেননি, সেও অনেক বিস্ময়ের। রাম ডায়েরির সহশিল্পী অ্যাম্বার হার্ডের সঙ্গে তাঁর নতুন সম্পর্কের গুঞ্জন বাতাসে। তবে ডেপ এসবে নাকি কান দিচ্ছেন না। নতুন করে সহসাই কোনো সম্পর্কে জড়াতে চান না। আপাতত ‘ব্যাচেলর’ ডিগ্রিটাই উপভোগ করতে চান। তা ছাড়া সম্পর্কের আর্থিক ক্ষতির দিকটাও তো দেখতে হবে। শোনা কথা, পারাদিসকে নাকি ১০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে হচ্ছে তাঁকে!রা. হাতথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস