অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাকুলিনের আত্মবিশ্বাস‘হিট ছবি দিয়েই বছর শুরু হবে আমার’—রেস-২ নিয়ে জ্যাকুলিন ফার্নান্দেজের আত্মবিশ্বাস এতটাই তুঙ্গে যে পথে-ঘাটে এসব কথা বলে বেড়াচ্ছেন তিনি। এমনকি বলিউডে তাঁর জন্য নাকি ‘নতুন দুয়ার’ও উন্মোচিত হবে এ বছর থেকেই! সম্প্রতি বিপিএলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশে এসেও নাকি ইনিয়ে-বিনিয়ে বলেছেন ওই সব কথাই। ব্যাপার কী? নিন্দুকেরাও কেন মুখ বুজে সইছেন এসব বাগাড়ম্বর?আসলে না সয়ে যে উপায়ও নেই। দুর্মুখেরা মুখ খোলার আগেই তিনি বিশদ বিবরণ শুরু করছেন এভাবে, ‘রেস-২-এর জন্য যারপরনাই পরিশ্রম করেছি আমি। টানা তিন মাস ভিয়েতনামের মার্শাল আর্ট ও অশিবিদ্যার ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছি। এমনকি চরিত্রকে যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য অ্যাকশন-কোরিওগ্রাফিও আত্মস্থ করেছি।’বাপ রে বাপ! দুর্মুখদের মুখে কুলুপ আঁটা ছাড়া আর উপায় কী! তবে মিস শ্রীলঙ্কার এই সব অতিশয়োক্তি ‘ফাঁকা কলসি বাজে বেশি’ প্রবাদের বাস্তব রূপ কি না, কে জানে! সেটা জানার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সেদিনই যে রেস-২ হাজির হবে প্রেক্ষাগৃহে। মারুফ ইসলাম, সূত্র: জি নিউজরেখার পুনরুত্থানআবারও বলিউডের রুপালি পর্দা কাঁপাতে আসছেন ‘দ্য ডিভা’ খ্যাত অভিনেত্রী রেখা। পাঠক, এটুকু পড়ে যদি আপনি উল্লসিত হন, তবে খবরের বাকি অংশও পড়ুন—এবারই প্রথম অনুপম খেরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন রেখা। না, এগুলো হাওয়া থেকে পাওয়া নয়, স্বয়ং অনুপম খেরই বলেছেন এসব। রেখার সঙ্গে এর আগে মেরে পতি স্রেফ মেরা হ্যায়, সংসারসহ বেশ কয়েকটি হিট ছবির সহ-অভিনেতা অনুপম খের। শোনা যাচ্ছে, এবার নাকি সুপার নানি ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন রেখা ও অনুপম। স্বপ্নের নায়িকা রেখার সঙ্গে জুটিবদ্ধ হতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান মনে করছেন অনুপম, ’ছবিতে আমার চরিত্র বেশ ভিন্নধর্মী। কিন্তু রেখার উপস্থিতি এ ছবিকে অনন্য পর্যায়ে নিয়ে যাবে নিশ্চয়ই। আর এমন গুণী অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ কি হেলায় হারানো যায়!’ কিন্তু সুপার নানি ছবিতে রেখার সঙ্গে কী চরিত্রে অভিনয় করছেন অনুপম, সে সম্পর্কে টুঁ-শব্দ করতে নারাজ তিনি। শুধু জানিয়েছেন, ‘আমাকে ও রেখাকে সুপার নানি ছবিতে দর্শকেরা ভিন্নভাবে দেখতে বাধ্য হবেন।’ অনুপমের ভাষ্য, ‘এই ছবির মাধ্যমে বলিউডে রেখার আবার পুনরুত্থান হতে যাচ্ছে।’ জাহিদ হোসাইন খান, সূত্র: আইএএনএস