অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী হয়েছিল দীপিকার?নাহ্! চাপা ক্ষোভ আর সামলাতেই পারলেন না দীপিকা পাডুকোন। এক্কেবারে ভরা মজলিসে মঞ্চের ওপরেই ঝাঁপিয়ে পড়লেন রণবীর কাপুরের ওপর। বেচারা রণবীর তখন এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘পারফর্ম’ করছিলেন। সঙ্গে ছিলেন মা নিতু কাপুর। আর দর্শক সারিতে ছিলেন দীপিকা।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অনুষ্ঠান শুরুর পর থেকে দীপিকা বেশ মন্ত্রমুগ্ধ ভঙ্গিমায় রণবীরের অভিনয়শৈলী উপভোগ করছিলেন। তারপর হঠাৎ কী হলো কে জানে! ছুটে গেলেন মঞ্চের দিকে...।তার আগে দীপিকাই নাকি অনুষ্ঠানের আয়োজকদের অনুরোধ করেছিলেন, যেন রণবীরের পারফরম্যান্সই থাকে অনুষ্ঠানের শুরুতে।তাহলে? হঠাৎ কী হয়েছিল দীপিকার? ‘দুটি মন আজ নেই দুজনার’ কথাটি কি ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলেন তিনি।  মারুফ ইসলামসূত্র: জি নিউজনাওমি ছিনতাইপ্যারিস মানে শুধু কবি-লেখক আর শিল্পীদের ভিড় নয়, সেখানে যথেষ্ট চোর-বাটপার, এমনকি ছিনতাইকারীও থাকতে পারে। সেই অভিজ্ঞতাই হলো নাওমি ক্যাম্পবেলের। কয়েক দিন আগে প্যারিসে ছিনতাইয়ের শিকার হয়েছেন ৪২ বছর বয়সী এই সুপার মডেল। রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি ঠিক করার সময় আচমকা এই ছিনতাইয়ের শিকার হন! এ ঘটনায় শারীরিকভাবে আহতও হয়েছেন। পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর। ক্যাম্পবেল এখন পুরোপুরি সুস্থ হলেও ঘটনার মানসিক ধকল কাটিয়ে ওঠেননি। তাঁর কাছ থেকে কী কী ছিনতাই করা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ক্যাম্পবেলের সঙ্গে থাকা দামি গয়নাগুলোই ছিল ছিনতাইকারীদের লক্ষ্য। আপাতত চলাচলের জন্য হুইলচেয়ার ও ক্রাচের ওপর নির্ভর করতে হচ্ছে ক্যাম্পবেলকে। রা. হা. সূত্র: এএনআই