অল্প স্বল্প গল্প
আনুশকার পিছে পাপারাজ্জিবলিউডে মাত্র সাতটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। নায়িকা হিসেবে সব কটি ছবিতেই সমালোচক ও দর্শক—দুই মহলেরই নজর কেড়েছেন আনুশকা শর্মা। অভিনয়গুণে ইতিমধ্যে সিনে জগৎকে জানিয়ে দিয়েছেন, পলকেই হারিয়ে যেতে আসেননি তিনি। কিন্তু এবার পাপারাজ্জিদের ওপর খেপেছেন আনুশকা। সমপ্রতি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে আনুশকার ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ পায়। আর এতেই পাপারাজ্জিদের ওপর তাঁর চোটপাট। এক সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেছেন, ‘কাজের ক্ষেত্রে সহ-অভিনেতার সঙ্গে বেড়ানো মানেই প্রেম না, সবাই ভুল বুঝছে আমাদের।’ সহ-অভিনেতার প্রতি সম্মান দেখিয়ে হতাশ কণ্ঠে আনুশকা আরও বলেন, ‘রণবীরের মতো স্মার্ট, বুদ্ধিমান ছেলে আমার বন্ধু, এতে খুব আনন্দিত আমি। কিন্তু তাঁর সঙ্গে আমাকে নিয়ে যেসব গুজব শোনা যাচ্ছে, তা আমাকে খানিকটা হতাশই করেছে।’ এ সময় পাপারাজ্জিদের নায়িকাদের ব্যক্তিগত জীবনের প্রতি নজর না দিয়ে তাঁদের অভিনয়দক্ষতার দিকে চোখ দিতে বলেছেন এই অভিনেত্রী। জাহিদ হোসাইন খান সূত্র: আইএএনএস ও জিনিউজটেলিভিশনে ব্যস্ত সোহাএখন কাজের তেমন চাপ নেই নবাববাড়ির মেয়ে সোহা আলী খানের। নিন্দুকদের ভাষ্য, ‘সোহার দিন শেষ। তাঁর হাতে নতুন কোনো ছবি নেই।’ সর্বশেষ অভিনীত ছবি সাহেব বিবি অর গ্যাংস্টার রিটার্ন মুক্তি পাবে আগামী মার্চে। নতুন ছবি হাতে নেওয়ার আগের এই অবসরটুকু বেকার বসে থাকবেন কেন? কর্মঠ সোহা তাই এখন টেলিভিশনের জন্য কাজ করছেন। ফ্যাশননির্ভর টেলিভিশন শোতে উপস্থাপনা শুরু করেছেন তিনি। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার আকি নারুলার সঙ্গে রিয়েলিটি শোতে কাজ করছেন। এ ছাড়া বান্টি অর বাবলি, দোস্তানা, ঝুম বারাবার-এর মতো জনপ্রিয় ছবির কস্টিউম ডিজাইনার নারুলার সঙ্গে কাজে বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন তিনি। এরই মধ্যে আবার নর্থ ইস্টা ফ্যাশন উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন সোহা আলী খান। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে সোহার।বলিউড টপচার্ট ১. রেইস টু—সাইফ, দীপিকা, জন, জ্যাকলিন, অনিল কাপুর, আমিশা২. বিশ্বরূপ—কমল হাসান, রাহুল বোস, জয়দীপ, শেখর কাপুর, পূজা৩. ডেভিড—নিল নিতিন মুকেশ, বিক্রম, বিনয়, টাবু, মনিকা, ইশা, লারা৪. মাঈ—আশা ভোঁসলে, রাম কাপুর, পদ্মিনী কোলাপুরি৫. মাতরু কি বিজলী কা মানডোলা—ইমরান খান, আনুশকা শর্মা, শাবানা আজমীবক্স অফিস ইন্ডিয়া অবলম্বনেহলিউড টপচার্ট ১. ওয়ার্ম বডিজ—নিকোলাস হল্ট, তেরেসা পালমার, ডেভ ফ্রাঙ্কো২. হ্যানসেল অ্যান্ড গ্রেটেল—উইচ হান্টার্স জেরেমি রেনার, জিমা আর্টারটন৩. সিলভার লাইনিংস প্লেবুক—জেনিফার লরেন্স, ব্রাডলি কুপার, রবার্ট ডি নিরো৪. মামা—জেসিকা চ্যাস্টেইন, ড্যানিয়েল ক্যাশ, নিকোলাই কোস্টার ওয়ালদ্যু৫. জিরো ডার্ক থার্টি—জেসিকা চ্যাস্টেইন, জোয়েল এজারটন, ক্রিস প্র্যাটইয়াহু মুভিজ অবলম্বনে