অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাড়া নেইআংটি বদল হয়েছে নয় মাস হলো। সময়টা অনেক লম্বাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে বিয়ের ছাঁদনাতলায় যাচ্ছেন কবে? বিয়ের ব্যাপারে ব্রিটিশ এই অভিনেত্রীর কেমন জানি অনাগ্রহ। এর আগে অভিনেতা জেমি ডরনানের সঙ্গে দুই বছর প্রেম করলেও বিয়েতে গড়ায়নি সেই সম্পর্ক। প্রাইড অ্যান্ড প্রিজুডিস সহশিল্পী রুপার্ট ফ্রেন্ডের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর প্রেমের পরিণতিও শূন্য। তবে সংগীতশিল্পী জেমস রাইটনের সঙ্গে প্রেমের এক বছরের মাথায় আংটি বদল হয়ে যাওয়ায় মনে হচ্ছিল, এবার বুঝি থিতু হতে চান। তবে নাইটলি আবারও স্পষ্ট করে দিলেন, বিয়েটা শিগগিরই হচ্ছে না। তাঁর মা-বাবার দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন আজও অটুট। নাইটলিও তাই এই সম্পর্কে যাওয়ার আগে নিশ্চিত হতে চান সঠিক ব্যক্তিটিকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, ‘আপনি বাবা-মাকে বেছে নিতে পারেন না। কে আপনার ভাইবোন হবে, কিংবা কে হবে আপনার সন্তান, এটিও বেছে নেওয়ার সুযোগ নেই। তবে আপনার জীবনসঙ্গী কে হবে, সেটি বেছে নেওয়ার সুযোগ কিন্তু আছে।’স্বর্ণকেশীর সঙ্গেবায়ুর সেই সূত্র মেনে চলে লিওনার্দো ডিক্যাপ্রিওর হূদয়, যেখানে শূন্যস্থানের সুযোগ নেই। দ্রুতই সেই শূন্য জায়গা ভরাট হয়ে যায়। হলিউড তারকার হূদয়ে তাই টু-লেট সাইনবোর্ডটাও বেশি দিন ঝোলে না। কেউ না কেউ দখল করে নেয় সেই হূদয়। তবে মুশকিল হলো এক ভালোবাসার জন্যই নিজের জীবন উৎসর্গ করে দেওয়া টাইটানিকের সেই জ্যাকের সঙ্গে বাস্তবের ডিক্যাপ্রিওর মিল সামান্যই। তাঁর প্রেমিকার ফর্দটাও এক মাইল লম্বা। দীর্ঘদিন প্রেম করেছেন ক্রিস্টেন ঝ্যাংয়ের সঙ্গে। প্রেমিকার তালিকায় যোগ হয়েছেন এমা মিলার, জিসেল বুন্ডশেন, বার রাফায়েলির মতো খ্যাতনামা মডেলরা। স্বল্প সময়ের জন্য হলেও প্রেম করেছেন ব্লেক লাইভলি এবং এরিন হিথারটনের সঙ্গে। সব প্রেমই মেড ইন চায়না। টেকেনি বেশিদিন। ইদানীং এক স্বর্ণকেশীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় আবিষ্কার করা যাচ্ছে এই হূদয়ের কারবারিকে। তিনি কসোভান বিউটি কুইন অ্যাফারদিতা দ্রেশাই। রাজিব হাসান, সূত্র: এএনআই, এএনএস