অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবার আবারকদিন আগে এক রূপবতীর বাহুলগ্না অবস্থায় আবিষ্কার করা গেল তাঁকে। সেলেনা তো ছিল না! তবে কে সে! অবশেষে দুঁদে গুজুবে সাংবাদিকেরা আবিষ্কার করেছেন জাস্টিন বিবার আবার নতুন করে প্রেমে পড়েছেন। এবং তাঁর প্রেমিকার নাম এলা-পেইজ রবার্ট-ক্লার্ক নামের এক উঠতি গায়িকা। গত জানুয়ারিতে দ্বিতীয় দফা ‘শান্তি প্রচেষ্টা’ ব্যর্থ হয়ে যাওয়ার পর সেলেনা গোমেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি হয়ে যায় সংগীততারকা বিবারের। এই জুটি চুটিয়ে প্রেম করেছেন দুই বছর। বয়স, গ্ল্যামার, প্রতিভা মিলিয়ে বেশ আলোচিত জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। কিন্তু সম্পর্কটা শেষ পর্যন্ত টেকসই হয়নি। কদিন বাদে ১৯ পূর্ণ করতে চলা বিবারকে অবশ্য বেশি দিন বিরহ সইতে হলো না। গুঞ্জন সত্যি হলে সত্যিই সত্যিই প্রেমের সাগরে আবার গা ভাসিয়ে দিয়েছেন তিনি। তবে ১৭ বছর বয়সী ক্লার্কের পরিচিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, সে নাকি বিবারকে স্রেফ উঠে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে! ‘স্কুলে আসার পর থেকেই ওর ধ্যানজ্ঞান বিখ্যাত একজন হওয়া। এর জন্য অনেক কঠোর পরিশ্রমও করেছে। তবে মজার ব্যাপার হলো, সম্ভবত বিবারের সঙ্গে থাকার কারণেই এবার সে বিখ্যাত হয়ে উঠবে’—বলেছে সেই সূত্র।  রাজীব হাসান, সূত্র: এএনআই, এএনএসবলিউডে গ্যাংনাম জ্বরভেবে বলুন তো, পৃথিবীর কোন বিষয়টিকে গ্যাংনাম স্টাইল নাড়া দেয়নি? পড়াশোনা কি রাজনীতি, গান কি চলচ্চিত্র—সব জায়গায়ই কাঁপন জাগিয়েছে গ্যাংনাম। গ্যাংনামের হাত থেকে এবার বলিউডেরও রেহাই নেই—বলিউড কাঁপাতে আসছে গ্যাংনাম স্টাইল। পরিচালক বাসু ভাগ্নি তাঁর নতুন ছবি রংরেজ-এর জন্য গ্যাংনাম স্টাইলের নাচের স্বত্ব কিনেছেন। এরই মধ্যে মুক্তিপ্রতীক্ষিত হিম্মতওয়ালাতেও নাকি গ্যাংনাম স্টাইলে ধা-গে-তে-টে-না-গে-ধি-না করেছেন অভিনেত্রী তামান্না। অজয়-তামান্না জুটির প্রথম ছবিতে তাঁর নাচ নাকি এক শতে এক শ। ‘বাম পে লাথ’ গানে দেখা যাবে এই নাচ। যদিও কোনো কোরিওগ্রাফারের সহযোগিতা ছাড়া তামান্নার এই নাচ নাকি অবিকল গ্যাংনামই হয়েছে—বলেছেন কেউ কেউ। এখন দেখা যাক, বলিউডে গ্যাংনাম স্টাইল কত জোরে ‘ওপ্পা গ্যাংনাম’ বলে রব তুলতে পারে। জাহিদ হোসাইন খানসূত্র: বলিউড হাঙ্গামা