অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাকসন নয় জ্যাকসান!যুক্তরাষ্ট্রের একজন সংগীতশিল্পীর জন্য জ্যাকসন নামটি তো অনেক বড় পাওয়া। দেশটির কিংবদন্তি গায়কের নামই যে মাইকেল জ্যাকসন। শুধু নামের জন্য নয়, জার্মেইন জ্যাকসনের নামের শেষে ‘জ্যাকসন’ ছিল পারিবারিক সূত্রেই। তিনি যে মাইকেলের বড় ভাই। সেই আলোচিত জ্যাকসন ফাইভের প্রধান গায়কদের একজন। কিন্তু নিজের নামের শেষের এই পদবি পাল্টে ফেললেন ৫৮ বছর বয়সী এই গায়ক। এখন থেকে তাঁর নামের পদবি হবে জ্যাকসান। ঠিক কেন এই পরিবর্তন তা স্পষ্ট করে বলা হয়নি। মাইকেলের মৃত্যুর পর তাঁর সন্তানদের দেখভালের দায়িত্ব এবং রেখে যাওয়া বিশাল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে মন-কষাকষি চলছে। এই পরিস্থিতিতে জ্যাকসন নাম-পদবি বিসর্জন দেওয়ার ঘটনা অনেক রকম গুঞ্জনেরই জন্ম দেবে স্বাভাবিক। জার্মেইন নিজে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি। তাঁর ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে শুধু এতটুকু জানা গেছে, ‘শিল্পিত কারণে’ এই পরিবর্তন। তবে এই ব্যাখ্যা যে বিশ্বাসযোগ্য মনে হয়নি কারও, সে তো বলাই বাহুল্য।কোলের ট্যাটুট্যাটু বা উল্কি জিনিসটার আক্ষরিক অর্থেই পৃষ্ঠপোষক যেন শেরিল কোল। ইংলিশ এই গায়িকার পৃষ্ঠ বা পিঠে যে বেশ কয়েকটি উল্কি। শুধু পিঠ নয়, শরীরের নানা অংশে উল্কি আঁকিয়ে নিয়েছেন শেরিল। তাঁর ঘাড়ের ওপর আছে ‘মিসেস সি’ লেখা একটি উল্কি। ফুটবলার অ্যাশলি কোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে দুই বছরেরও বেশি সময় হয়ে গেল। কিন্তু সেই সম্পর্কের স্মৃতি হিসেবে থেকে গেছে এই উল্কি। শেরিলের প্রতিটা উল্কির সঙ্গেই আসলে জড়িয়ে আছে নানা স্মৃতি। হাতে আছে একটি মাওরি নকশা। পিঠে আছে একটি ডানামেলা প্রজাপতি। ঊরুতে আছে কাঁটাওয়ালা একটি গোলাপ। আসলে গোলাপের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে শরীরের বিভিন্ন অংশে এই ফুলটির নকশা আঁকিয়েছেন। শেরিল সম্প্রতি আরও একটি উল্কি আঁকিয়েছেন। ১৫ ঘণ্টা সুচবিদ্ধ যন্ত্রণা সহ্য করে দুই হাজার পাউন্ড খরচায় আবার একটি গোলাপের উল্কি আঁকালেন। তিনি চেয়েছিলেন, ১৯ দিনের সংগীত সফরে তাঁর সঙ্গী হওয়া ব্যান্ড দলের প্রত্যেকে যেন অন্তত একটি করে উল্কি আঁকায়। কিন্তু কেউ সুচের যন্ত্রণা সহ্য করতে রাজি হয়নি। শেষে শেরিলও ঘোষণা দিয়েছেন, এই গোলাপই শেষ। আর কোনো উল্কি আঁকাবেন না।  রাজিব হাসান, সূত্র: আইএএনএস, এএনআইবিবেকের বৃহস্পতিঅনেক দিন ধরেই লাপাত্তা বিবেক ওবেরয়। তবে জিলা ঘাজিয়াবাদ ছবির মাধ্যমে এবার ফিরেছে তাঁর বৃহস্পতি। তাঁর সর্বশেষ যে ছবি বক্স অফিস কাঁপিয়েছিল, সেটিও প্রায় বছর পাঁচেক আগে। ২০০৭ সালের ছবি শুটআউট অ্যাট লোখান্ডালার জন্য বেশ আলোচিত হয়েছিলেন বিবেক। এরপর আধা ডজন ছবির পাশে নিজের সিলমোহর বসিয়েছেন, কিন্তু সাফল্য জোটেনি। অবশেষে বিবেক নিজেই স্বীকার করলেন ব্যর্থতা, ‘কোম্পানির সেই বিবেক অনেক দিন ধরেই দর্শকের কাছে লাপাত্তা। জিলা ঘাজিয়াবাদ ছবি দিয়ে আবার ফিরতে চাই দর্শকের কাছে।’ সম্প্রতি মুক্তি পাওয়া এ ছবিতে বিবেক ফিরছেন নিঃসন্দেহে। ভারতের বিহার, উত্তর প্রদেশের মুভি থিয়েটারগুলোতে ছবিটি টানছে দর্শকদের। শুটআউট অ্যাট লোখান্ডালা ছবির সিকুয়াল জিলা ঘাজিয়াবাদ ছবিকে সমালোচকেরা ইতিমধ্যে সম্ভাব্য শতকোটি রুপি অজর্নকারী ছবি হিসেবে ঘোষণা দিয়েছেন। যদিও বিনয়ী বিবেক জানিয়েছেন, ‘আমার লক্ষ্য ছিল ভালো অভিনয় দিয়ে দর্শকের কাছে আগের বিবেককে ফিরিয়ে দেওয়া। সত্যি বলতে, এমন ছবিতে অভিনয়ের লক্ষ্যই থাকে সব অভিনেতার। আমি ভাগ্যবান।’ নাচতে নেমে ঘোমটাহিন্দি ছবিতে আইটেম গান না থাকলে আজকাল ছবি হিট হওয়াই দুষ্কর। আর এখন আইটেম গানের কথা মনে পড়লে আমাদের চোখে ভেসে ওঠে ‘শিলা কি জওয়ানি’, ‘মুন্নি বদনাম’খ্যাত নায়িকা ক্যাট-কারিনা-অমৃতাদের চেহারা। তবে বলিউডের পর্দায় আইটেম গানের প্রথম দিককার হিট নায়িকা রাভিনা ট্যান্ডন। না, ভুল বলিনি। মনে করে দেখুন, মহরা ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে রাভিনার সেই হিট আইটেম গান ‘তু চিজ বারি হে মাস্তে মাস্তে’। কী, মনে পড়েছে তো! অনেকে সে সময় রাভিনার নামের সঙ্গে সঙ্গেই উচ্চারণ করতেন, ‘তু চিজ বারি হে...।’ আবারও আইটেম গান নিয়ে পর্দা মাতাতে আসছেন রাভিনা। তবে নাচতে নেমে এবার ঘোমটা দিয়েছেন তিনি। সুদীপ্ত চট্টোপাধ্যায়ের শাবানা সেভেন নাইটস ছবির আইটেম গানে রাভিনা নাচবেন বটে কিন্তু শোনা যাচ্ছে, পরিচালককে তিনি নাকি শর্ত বেঁধে দিয়েছেন—অন্য সব আইটেম গানের মতো পোশাকের ক্ষেত্রে উদার হতে পারবেন না। জাহিদ হোসাইন খান, সূত্র: টাইমস অব ইন্ডিয়া