অল্প স্বল্প সেরাদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক সাফল্য, ছবি সফলতার পেছনে অভিনয়শিল্পীর ভূমিকা, ফ্লপ ছবিতে দর্শক-সমালোচকদের সমর্থন, পুরস্কার পাওয়ার সম্ভাবনা, জনপ্রিয়তা—সব মিলিয়ে ওয়েবসাইট ‘বক্স অফিস ইন্ডিয়া’ তৈরি করেছে গত বছরের সফল পাঁচ অভিনেতা-অভিনেত্রীর তালিকা।অভিনেত্রীদের মধ্যে গত বছর দ্যুতি ছড়িয়েছেন বিদ্যা বালান (পা), কঙ্কনা সেন শর্মা (ওয়েক আপ সিড), প্রীতি জিনতা (বিদেশ), কঙ্গনা রনৌত (রাজ), লারা দত্ত (বিল্লু, ডু নট ডিস্টার্ব), দিয়া মির্জা (কিষাণ, এসিড ফ্যাক্টরি), ডিম্পল কাপাডিয়া/জুহি চাওলা (লাক বাই চান্স), সোহা (৯৯, ঢুন্ডতে রেহ জাওগে, তুম মিলে), সোনম কাপুর (দিল্লি সিক্স), প্রাচী/জেনেলিয়া (লাইফ পার্টনার)। তবে সত্যিকার অর্থে সব দিক বিবেচনায় ছক্কা পিটিয়েছেন:১. ক্যাটরিনা কাইফ২০০৫ থেকে ২০০৯—চার বছরে এই ‘লন্ডনি কইন্যা’ তার ঝুলিতে ভরেছেন এক ডজন হিট ছবি। বিগত এক দশকে এই ট্র্যাক রেকর্ড অন্য কোনো নায়িকার নেই। গুগল, হট মেইলে ‘মোস্ট ওয়ান্টেড’, বিভিন্ন জরিপে সবচেয়ে আকর্ষণীয় নায়িকার খেতাব, বার্বি ডলের ভারতীয় মুখপাত্র, জনপ্রিয় পণ্যের মুখপাত্র—সবখানেই ক্যাটরিনা ছিলেন শীর্ষস্থানে। এ বছর নতুন প্রাপ্তি যোগ হয়েছে—সমালোচকদের প্রশংসা। এর আগে ক্যাটকে শুধুই ‘ভাগ্যদেবী’ মানতেন সবাই। তবে ২০০৯ সালে হিট নিউইয়র্ক ও দে দানা দান, সুপারহিট আজব প্রেম কি গজব কাহানি সফল হওয়ার কৃতিত্ব ক্যাটকেও দিচ্ছেন সমালোচকেরা। প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিতে পারেন ক্যাট, সেই সঙ্গে রণবীরের সঙ্গে সেরা জুটির খেতাব। (২০০৮-এ অবস্থান: পাঁচ)২. কারিনা কাপুরকামবাখত ইশক গত বছরের অন্যতম সমালোচিত ছবি। কারিনাও সমালোচিত। তার পরও ছবি হিট। থ্রি ইডিয়টস সব রেকর্ড ভেঙে চুরমার করছে। তবে এই ছবি হিটের কৃতিত্ব কারিনাকে কেউ দিচ্ছে না। এর পরও হিট ছবির নায়িকা বলে কথা। বরাবরের মতো এবারও কারিনা হিট ছবিতে ব্যর্থতা, ফ্লপ ছবিতে সাফল্য দেখিয়েছেন। সুপারফ্লপ ম্যায় ঔর মিসেস খান্না, কুরবান ছবিতে কারিনার অভিনয় সমালোচকদের দৃষ্টি কেড়েছে। বিল্লু ছবির ‘মারজানি’ আইটেম গানেও হিট কারিনা। আমির, শাহরুখ, সালমান, সাইফ—চার খানের সঙ্গে এ বছর পর্দায় তাঁকে দেখা গেছে; যা একটি রেকর্ড। (২০০৮-এ অবস্থান: ...) ৩. দীপিকা পাড়ুকোনতুমুল আলোচিত চাঁদনি চক টু চায়না বছরের সেরা ফ্লপ ছবির একটি। দীপিকার অভিনয় নিয়েও সমালোচকেরা হতাশ। অন্যদিকে লাভ আজকাল বছরের তিন নম্বর সুপারহিট ছবি। দর্শক-সমালোচক রায় দিয়েছেন, এই প্রথম দীপিকা কোনো ছবিতে এত ভালো কাজ করলেন। এ ছবির জন্য দীপিকা সেরা অভিনেত্রীর নিশ্চিত মনোনয়ন পাবেন। ভাগ্যে থাকলে পুরস্কারও পেয়ে যেতে পারেন। (২০০৮-এ অবস্থান: ...)৪. আয়শা টাকিয়া আজমীওয়ান্টেড সুপারহিট। এর বদৌলতে আয়শাও হিট। যদিও ছবি হিটের সব কৃতিত্ব স্বাভাবিকভাবেই সালমান খানের ঝুলিতে গেছে। তবে সুপারহিট ওয়ান্টেড কিংবা সুপারফ্লপ ৮/১০ তাসবির ছবিতে আয়শার অভিনয়ের কেউ নিন্দা করেনি। ফারহান আজমীকে বিয়ে করে গত বছরই নিজের নামের সঙ্গে ‘আজমী’ জুড়ে নিয়েছেন আয়শা। (২০০৮-এ অবস্থান: ...)৫. প্রিয়াঙ্কা চোপড়াগত বছরের সম্রাজ্ঞী প্রিয়াঙ্কা এ বছর হোয়াটজ ইওর রাশি ছবিতে ১২টি চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন সবাইকে। তবে ছবি সুপারফ্লপ। অন্যদিকে কামিনে ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করলেও ছবি হিট, এমনকি প্রিয়াঙ্কার অভিনয়ও। রেডিফ ডট কমের মতে, এ বছরের সেরা নায়িকা ক্যাটরিনা, তবে সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা। বিল্লু ছবিতে যদিও প্রিয়াঙ্কার আইটেম গানটি সফল হয়নি। (২০০৮-এ অবস্থান: এক)অভিনেতাদের মধ্যে সু-অভিনয় দেখিয়ে আলোচনায় এসেছিলেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন (পা), শহীদ কাপুর (কামিনে), শাহরুখ খান (বিল্লু), জন এব্রাহাম (নিউইয়র্ক), নিল নিতিন মুকেশ (জেল, নিউইয়র্ক), এমরান হাশমী (রাজ), অভয় দেউল (দেব ডি), অজয় দেবগন (অল দ্য বেস্ট, লন্ডন ড্রিমস), ফারদিন খান (লাইফ পার্টনার, অল দ্য বেস্ট), ঋষি কাপুর (লাভ আজকাল, চিন্টুজি) প্রমুখ। তবে শেষ অবধি সেরা পাঁচে জায়গা পেলেন:১. আমির খানবছরের শেষ সপ্তাহ। আবারও হিসাব-নিকাশ পাল্টে দিলেন নতুন কিং খান ‘আমির খান’। ২০০৭ সালে তাঁর অভিনয়জীবনের সবচেয়ে বড় হিট ছবি হিসেবে তারে জামিন পার রেকর্ড ভেঙে দিয়েছিল। ২০০৮ সালে সেই রেকর্ড ভেঙে দিয়েছিল গজিনি। আর এবার থ্রি ইডিয়টস শুধু আমির খানের অভিনয়জীবনের সবচেয়ে ব্যবসাসফল হিট ছবিই নয়, বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল হিট ছবি হতে চলেছে। মুক্তির আগেই ৪৫ কোটি রুপি লাভ, মুক্তির চার দিনের মাথায় আরও ১০০ কোটি আয়—সব মিলিয়ে মাত্র চার দিনে গত এক দশকের সবচেয়ে বড় হিট ছবির মর্যাদা পেয়েছে থ্রি ইডিয়টস। যদিও ছবি দেখার পর এককভাবে আমিরকে কেউ পুরো কৃতিত্ব দিচ্ছেন না; ছবির নির্মাতা, অন্যান্য অভিনয়শিল্পীরও অবদান আছে এ ছবি হিট করার পেছনে। তবে আমিরের তারকা ইমেজের কারণেই যে দর্শক ছবি দেখতে এসেছে, এ কথা নিন্দুকেরাও স্বীকার করছে। একমাত্র অমিতাভ বচ্চনই হতে পারেন পুরস্কার পাওয়ার ক্ষেত্রে আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী। (২০০৮-এ অবস্থান: এক)২. রণবীর কাপুরথ্রি ইডিয়টস মুক্তি না পেলে রণবীরই হতেন ২০০৯ সালের এক নম্বর নায়ক। দুই বছর আগে অভিষেক হওয়া রণবীরই ২০০৯ সালের একমাত্র নায়ক, যাঁর ঝুলিতে আছে দুটি বড় হিট ছবি (আজব প্রেম কি গজব কাহানি, ওয়েক আপ সিড)। শুধু এ দুটি ছবি নয়, তুলনামূলক কম ব্যবসা করা রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার-এ সু-অভিনয়ের কারণে স্টার-স্ক্রিন পুরস্কারে সেরা অভিনেতার মনোনয়নও জুটেছে রণবীরের। সাফল্য, জনপ্রিয়তা এখন এতটাই চরমে যে রণবীর এক লাফে ১২ কোটি রুপির তারকা বনে গেছেন। (২০০৮-এ অবস্থান: ...)৩. সালমান খানযাঁকে নিয়ে কখনোই ভবিষ্যদ্বাণী করা যায় না, সেই সালমান খান ২০০৯ সালেও চমকে দিয়েছেন সবাইকে। সুপারহিট ওয়ান্টেড ছবির তাণ্ডবে বেশ কয়েক মাস উন্মাতাল ছিল বলিউড। অথচ এই মসলাদার ছবিটি মুক্তির আগে কেউই ধারণা করতে পারেনি, এত বড় হিট হবে। স্বাভাবিকভাবেই ওয়ান্টেড মুক্তির পর সবাই আশা করেছিল, ম্যায় ঔর মিসেস খান্না, লন্ডন ড্রিমসও একই মাপের সাফল্য পাবে; আদতে তা হয়নি। যদিও শেষ ছবিতে সালমানের অভিনয় নন্দিত হয়। (২০০৮-এ অবস্থান:...)৪. সাইফ আলী খানএকক নায়ক হিসেবে অনেক দিন পর সাফল্য পেলেন সাইফ। লাভ আজকাল সুপারহিট। সেই সঙ্গে নবাগত প্রযোজক সাইফও হিট। লাভ আজকাল ও কুরবান দুই ছবিতেই সাইফের অভিনয় সব শ্রেণীর দর্শকের মন জুগিয়েছে। তবে বক্স অফিস কুরবানকে নেয়নি। (২০০৮-এ অবস্থান: ...)৫. অক্ষয় কুমার২০০৯ খুব একটা ভালো যায়নি অক্ষয়ের। বছরের শুরুতেই চাঁদনি চক টু চায়নার ভরাডুবি; ৮/১০তাসবির সুপারফ্লপ। কামবাখত ইশক বক্স অফিসে প্রথম সপ্তাহে ঝড় তুললেও অশ্লীলতার দায়ে সমালোচিত হয়। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি ব্লু প্রথম সপ্তাহে তুমুল ব্যবসা করার পরও শেষ অবধি লাভের অঙ্ক গুনতে পারেনি। প্রিয়দর্শনের দে দানা দান বছরের অন্যতম ব্লকবাস্টার হবে আশা করা হয়েছিল; আদতে সাধারণ হিট করে। মূলত দুটি হিটের বদৌলতেই পঞ্চম অবস্থানে অক্ষয়। তবে সব মিলিয়ে তাঁর অবস্থান সন্তোষজনক নয়। (২০০৮-এ অবস্থান: চার) আর আর খান, সূত্র: ইন্টারনেট