
বিলবোর্ডের শীর্ষ রক গানের তালিকায় এ সপ্তাহে দশম স্থানে আছে আমেরিকান অথারসের ‘বেস্ট ডে অব মাই লাইফ’। টানা পনেরো সপ্তাহ ধরে গানটি এ তালিকায় রয়েছে।
আমেরিকার ব্রুকলিনের একটি ইন্ডি রক গানের দল ‘আমেরিকান অথারস’। ২০০৬ সাল থেকে দলটিরর কার্যক্রম শুরু হয়। ‘দ্য ব্লু পেজেস’ নাম নিয়ে দলটির যাত্রা শুরু। ২০০৬ সালে বার্কলি কলেজ অব মিউজিকে অধ্যয়নরত অবস্থায় এর সদস্যরা দলটি গড়ে তোলেন। সব সদস্যের সেখানেই পরিচয় হয়েছিল। তাঁরা মূলত ইন্ডি রক ও অল্টারনেটিভ রক ধাঁচের গান নিয়েই কাজ করা শুরু করেন।
দলটির প্রথমদিকের বছরগুলো বোস্টনে রেকর্ডিং ও গান পরিবেশনের মধ্য দিয়ে পার হয়। দ্য ব্লু পেজেস নামেই তখন তারা পরিচিত ছিল। ‘অ্যানথ্রপোলজি’ এবং ‘রিচ উইথ লাভ’ গান দুটো ২০১০-এ রেকর্ড করে ব্রুকলিনে ফেরে দলটি।
২০১২ সালে সদস্যরা দলের নাম বদল করে ‘আমেরিকান অথারস’ রাখেন।
‘বিলিভার’ শীর্ষক গানটি ছিল প্রথম ‘সিঙ্গেল’। গানটি অল্টারনেটিভ রক রেডিওর মধ্য দিয়ে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়। দ্বিতীয় সিঙ্গেল ‘বেস্ট ডে অব মাই লাইফ’ গানটি বিজ্ঞাপনে ব্যবহূত হয়।
নোয়েম টেলিভিশন, হুন্দাই টেলিভিশন, এমএলবি ফ্যান কেভের বিজ্ঞাপন, স্কাই স্পোর্টস নিউজ, দ্য সিক্রেট লাইফ অব ওয়াল্টার মিটি (চলচ্চিত্র), টেলিকম নিউজিল্যান্ড, ডেলিভারি ম্যান নামের চলচ্চিত্রের প্রচারণায়, ইএসপিএনের ২০১৩ ওয়ার্ল্ড সিরিজ অব পোকার কাভারেজ প্রভৃতি বিজ্ঞাপনে ‘বেস্ট ডে অব মাই লাইফ’ গানটি ব্যবহূত হয়েছে।
২০১৩ সালের জানুয়ারি মাসে দলটির সঙ্গে মার্কারি রেকর্ডসের চুক্তি হয়। দলটির নিজ নামেই প্রথম ইপি ২০১৩ সালের ২৭ আগস্ট বের হয়। তাদের ‘হিট ইট’ গান ফিফা ১৪ পোকার কাভারেজ-এ ব্যবহূত হয়েছে।
আমেরিকান অথারসের অ্যালবাম: আমেরিকান অথারস (ই.পি)-২০১৩
আমেরিকান অথারসের জন্ম খুব বেশিদিন আগে না হলেও ইতিমধ্যেই অত্যন্ত সফল একটা রক গানের দল হিসেবে জায়গা করে নিয়েছে। এ দলের এখন পর্যন্ত কোনো সদস্য বদলও হয়নি। শ্রোতারা দলটির কাছ থেকে এবার পূর্ণাঙ্গ অ্যালবামের অপেক্ষায় আছেন।
আমেরিকান অথারসের সদস্যরা
জ্যাক বার্নেট—লিড ভোকালস, গিটার
জেমস এডাম শেলি—লিড গিটার, ব্যাঞ্জেডা
ডেভ রাবলিন—বেজ
ম্যাট—ড্রামস
মনোয়ারুল হক