অল্পের জন্য বেঁচে গেলেন উইন্সলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় বাঁচা বেঁচে গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ক্যাট উইন্সলেট। দিন কয়েক আগে ছেলে বন্ধুকে নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘুরতে গিয়েছিলেন। সেখানে ব্রিটিশ শিল্পপতি রিচার্ড ব্র্যানসনের বাংলোয় ওঠেন এই প্রেমিক জুটি। ভোর চারটার দিকের ঘটনা। সবাই তখন ঘুমে। নেকার দ্বীপের ওপর দিয়ে তখন ঘণ্টায় ৯০ মাইল বেগে ঝড় বয়ে যাচ্ছে। সঙ্গে বজ্রপাত। হঠাত্ ওই বাড়িটির ওপরই বজ্রপাত হলো। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। অবশ্য বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই উইন্সলেট তাঁর বন্ধুকে নিয়ে বাড়িটি থেকে বের হতে সক্ষম হন। তখন ওই বাড়িতে কম করে হলেও ২০ জন মানুষ ছিলেন। বজ্রপাতে বাড়িটির অধিকাংশই পুড়ে গেছে। নষ্ট হয়ে গেছে বহু আসবাবপত্র। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। গত সোমবার রিচার্ড ব্র্যানসনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। রয়টার্স।