অল্পের জন্য রক্ষা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন অভিনেত্রী জেনি। গত শনিবার বিকেলে শুটিং শেষ করে ফেরার সময় যাত্রাবাড়ীর কাছে তাঁকে বহনকারী টয়োটা প্রিমিও গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস। এতে গাড়িটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে বড় ধরনের আঘাত থেকে রেহাই পেয়েছেন জেনি। তিনিসারমেয় নাটকের শুটিং শেষ করে লাকসাম থেকে ফিরছিলেন। রেদওয়ান রনি ও মাহমুদুল ইসলাম পরিচালিত সারমেয় প্রচার হবে এবার ঈদে আরটিভিতে।