অল্পের জন্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য জেলে ঢোকা থেকে রেহাই পেলেন মার্কিন মডেল, গায়িকা ও অভিনেত্রী লিন্ডসে লোহান। গত শুক্রবার সকালে শুনানি শেষে লস অ্যাঞ্জেলেসের এক আদালত তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেন। এ সময় লোহানের আইনজীবী তাঁর জামিনের জন্য আবেদন জানালে আদালত জামিন নামঞ্জুর করেন। একই দিন রাতে অপর এক আদালত শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। অবশ্য এ জন্য লোহানকে তিন লাখ ডলার জরিমানা গুনতে হবে এবং সব সময় একটি হাতকড়া পরে থাকতে হবে। শরীরে অ্যালকোহল প্রবেশের সঙ্গে সঙ্গে ওই হাতকড়া তা জানিয়ে দেবে। আবার অনুমতি ছাড়া লোহান কোথাও যেতে পারবেন না বলে আদালত নির্দেশ দিয়েছেন।আগামী ২২ অক্টোবর আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।মাদক গ্রহণ ও মদ্যপ হয়ে গাড়ি চালানোর অভিযোগে দায়ের করা এক মামলায় এর আগে দুবার জেল খেটেছেন এই অভিনেত্রী। ওয়েবসাইট।