অল্পের জন্য রক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অপি করিম। তিনি এখন আছেন জার্মানিতে। সেখান থেকে ফেসবুকের মাধ্যমে তিনি লিখেছেন, ‘অন্যান্য দিনের মতো সেদিনও সাইকেলে চড়ে ক্লাস থেকে ফিরছিলাম। ঢালু রাস্তা থেকে নামতে গিয়ে খেয়াল করলাম সাইকেলের ব্রেক কাজ করছে না। একসময় ব্যালেন্স না রাখতে পেরে পাশের রাস্তায় ছিটকে পড়ি। তখন রাস্তার গাড়িগুলো লাল বাতির কারণে থেমে ছিল। অন্য সময় সেখানে বড় বড় ট্রাক চলে। তখন কোনো ট্রাক ছিল না। তা নাহলে যে কী হতো, ভাবতেই পারছি না।’অপি জানান, দুর্ঘটনায় তিনি মুখ, হাত এবং পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। এখন অবশ্য চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে আছেন। একটু সুস্থ হলেই দেশে আসার ইচ্ছা আছে তাঁর।