অল্পের জন্য রক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টান্টম্যান না নেওয়ার মাশুল গুণছেন অভিনেতা বিবেক ওবেরয়। জিলা গাজিয়াবাদ ছবির মারপিটের একটি দৃশ্যের শুটিং চলছে। শত্রুপক্ষের একের পর এক লোককে পিটিয়ে চলেছেন বিবেক। হঠাত্ চার তলা থেকে লাফ দিলেন তিনি। কিন্তু হিসেবে গড়বড় হয়ে গেল। গিয়ে পড়লেন দু তলার মেঝেতে। ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে চিত্ হয়ে পড়ায় মেরুদন্ডে ব্যাথা পেয়েছেন। এমনিতেই ব্যায়াম করতে গিয়ে বহুদিন ধরে মেরুদন্ডের ব্যাথায় ভুগছেন। তারওপর নতুন করে চোট পাওয়ায় তাঁর অবস্থা শোচনীয়। ঘটনার কিছুক্ষণ পরই সবাইকে অবাক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ান বিবেক এবং শিডিউল পন্ড না করে শুটিং চালিয়ে যান। তবে চিকিত্সার জন্য শিগগির মুম্বাই ফিরছেন তিনি। বলিউড হাঙ্গামা।