অল্পের জন্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের শুটিং করতে গিয়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মিম ও জয়। গতকাল মঙ্গলবার সকালে পুবাইল রেলস্টেশনের কাছে ভুলকন্যা নাটকের শুটিং করছিলেন তাঁরা। নাটকের গল্পে মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। আর এই দৃশ্য ধারণ করার সময় ট্রেন খুব কাছে চলে আসে। ওই সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়। জয় ও মিম রেললাইনের কাছ থেকে দ্রুত নিজেদের সরিয়ে নিলেও হাত, পা এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। মিম জানান, তিনি অনেক ব্যথা পেয়েছেন; হাত ও পায়ের বিভিন্ন জায়গা কেটে গেছে। জয় বলেন, ‘কীভাবে যে রক্ষা পেয়েছি, তা আমরা নিজেরাও জানি না।’শুটিং স্থগিত রেখে মিম ও জয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ভুলকন্যা নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন জয় নিজেই। পাশাপাশি অভিনয়ও করছেন। নাটকটি তিনি তৈরি করছেন ঈদের জন্য।