অল্পের জন্য রক্ষা পেলেন লোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ধরনের দুর্ঘটনা হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন হলিউড তারকা লিন্ডসে লোহান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন তিনি। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিজের কালো পোরশে গাড়ি চালিয়ে সাদার্ন ক্যালিফোর্নিয়া হাইওয়ে ধরে যাচ্ছিলেন লোহান। সঙ্গে ছিলেন একজন পুরুষ সঙ্গী। তবে তাঁর পরিচয় জানা যায়নি। একপর্যায়ে তাঁর গাড়ির সঙ্গে ময়লাবাহী গাড়ির সংঘর্ষ হয়। এতে তাঁর পোরশে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। লোহান ও তাঁর সঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। লোহান এখন কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের জীবনী নিয়ে টিভির জন্য নির্মাণাধীন লিজ অ্যান্ড ডিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত। রয়টার্স, ব্যাং শোবিজ।