অশান্ত শাহরুখ খান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তশিষ্ট অভিনেতা হিসেবে সুনাম আছে শাহরুখ খানের। কিন্তু তাঁর ১৪ বছর বয়সী ছেলে শাহরুখ সম্পর্কে ভিন্ন মত পোষণ করে। ছেলে আরিয়ানের মতে, তার বাবা যথেষ্ট শান্ত নন। আরিয়ানের সঙ্গে ‘রা ডট ওয়ান’ ছবির শিশু অভিনেতারও বেশ মিল আছে। সে-ও মনে করে, শাহরুখ যথেষ্ট শান্ত স্বভাবের নন। রা ডট ওয়ান ছবির গানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে শাহরুখ তাঁর সম্পর্কে ছেলের এই মন্তব্য করেন। ছবিতে অতিমানবীয় একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তাঁর মতে, ছবিটি বাপ-ছেলের সম্পর্ক আরও মধুর করে তুলবে। ‘আমার বিশ্বাস, ছবিটি দেখার পর ছেলেরা আরও বেশি বাপ-নেওটা হয়ে উঠবে। কারণ, বাবারা সত্যি খুব চমত্কার হয়।’ বললেন শাহরুখ খান। আইএএনএস।