অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতারা সরাসরি অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। অভিযোগ পাওয়া গেছে, কিছু প্রযোজক চুপিসারে অশ্লীল দৃশ্যসহ চলচ্চিত্র প্রেক্ষাগৃহে সরবরাহ করছেন। এরপর গত রোববার বিকেলে প্রযোজক পরিবেশক সমিতির শীর্ষস্থানীয় নেতারা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অশ্লীল ছবির পোস্টার ও রিল জব্দ করেন। সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে সোমবার রমনা থানায় একটি মামলা করা হয়। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম জানিয়েছেন, এখন থেকে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি অশ্লীল ছবির ব্যাপারে নিজেরাই ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।