অশ্লীল ছবির বিরুদ্ধে অভিযান অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার রাজধানীর কাকরাইলে একাধিক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাাব। এই অভিযানে একাধিক অশ্লীল ছবির প্রিন্ট ও পোস্টার জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। র্যাাব সূত্রে জানা গেছে, পরদিন বুধবার অশ্লীল ছবি রাখার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে গত বৃহস্পতিবার গুলিস্তান ও পল্টনের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানে র্যাাব সদস্যরা অভিযান চালান। এই অভিযানে বিপুল পরিমাণ অশ্লীল ছবির রিল ও প্রচারসামগ্রী জব্দ করা হয়েছে।