অশ্লীলতার অভিযোগ থেকে মুক্তি পেলেন জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ১১ জুন একটি পত্রিকায় প্রকাশিত জন আব্রাহামের ছবির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ সম্প্রতি নাকচ করে দিয়েছেন দিল্লি আদালত।জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছিলেন পশ্চিম দিল্লির কীর্তি নগরের বাসিন্দা চন্দর মোহন দুয়া। অভিযোগে তিনি উল্লেখ করেন, ছবিটিতে জনের অনাবৃত শরীরের ওপরের অংশ যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা কুরুচিপূর্ণ ও অশ্লীল। এ জন্য জন এবং পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে সমন জারির আবেদনও করেন চন্দর মোহন। এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে ইন্দো-এশিয়ান নিউজ।৪ জুন সোমবার দিল্লি আদালতের বিচারক রজনীশ কুমার গুপ্ত এই অভিযোগকে নাকচ করে দিয়েছেন। জনের বিরুদ্ধে সমন জারির আবেদনকেও বাতিল করেছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জন আব্রাহামের ছবি ও এ-সংক্রান্ত খবরের বিষয়বস্তু দেখার পর আমি মনে করছি, ছবিটি মোটেও অশ্লীল নয়। বলিউড সম্পর্কে তথ্য দেওয়াই ছিল এই ছবি এবং খবরের মূল উদ্দেশ্য।’