অষ্টপ্রহরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টপ্রহরের গানের প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মশালা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণের কার্যক্রম চলবে প্রতি শুক্র ও শনিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। ওস্তাদ ইয়াছিন খান ও শিল্পী রেজোয়ান আলী একাডেমীর প্রশিক্ষণ ভবনের নিচতলায় মহড়াকক্ষে প্রশিক্ষণ দেবেন। শাস্ত্রীয় সংগীতে দিন ও রাতের ২৪ ঘণ্টা সময়কে আটটি প্রহরে ভাগ করে প্রতিটি প্রহরের জন্য নির্দিষ্ট রাগ পরিবেশন করা হয়। এ রাগগুলো ভিত্তি করেই অষ্টপ্রহরের গানের কর্মশালার আয়োজন করা হয়েছে।