অষ্টম বর্ষে বাংলাভিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ মার্চ ২০০৬। চালু হয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের আনুষ্ঠানিক কার্যক্রম। আজ অষ্টম বর্ষে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। দুই দিন ধরে প্রচারিত হবে বিশেষ বিশেষ অনুষ্ঠান। কাতারে অনুষ্ঠিত ‘বাংলাভিশন কাতার মেগা কনসার্ট’, নাটক সিকান্দার বক্স এখন অনেক বড়, বিশেষ রোড শো ‘বাংলাভিশন রথে বাংলার পথে’ ও ‘আনন্দ-বেদনার কাব্য’ নামে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এ অনুষ্ঠানের একটি পর্বে অংশ নেবেন ফরিদুর রেজা সাগর, মুস্তাফা মনোয়ার ও আনিসুল হক। আরেকটি পর্বে অংশ নেবেন জুয়েল আইচ, বিপাশা আইচ, আবেদ খান ও সানজিদা আখতার। বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ জানান, সময়ের সঙ্গে চলার জন্য ফিকশন ও নন-ফিকশনকে নতুনভাবে উপস্থাপন করতে চান তিনি। এটাই তাঁদের এ বছরের চ্যালেঞ্জ।