অসংগতিগুলো তুলে ধরতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ‘দেশ ই গল্প’। এটি গ্রন্থনা করছেন মারুফ রেহমান, পরিচালনা করছেন উষ্ণীষ চক্রবর্তী। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইরেশ যাকের। কথা হলো তাঁর সঙ্গে।অনুষ্ঠানটির নাম ‘দেশ ই গল্প’ কেন?আসলে এটি দেশি গল্প। কেউ একে ইলেকট্রনিক গল্পও ভাবতে পারেন। অনুষ্ঠানটি যেহেতু হাস্যরসাত্মক, তাই নাম নিয়েও একটু কৌতুক করা হয়েছে। অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।একটা বড় সমস্যা হলো, সমালোচনা কেউ স্বাভাবিকভাবে নিতে পারে না; তা যেভাবেই করা হোক না কেন। কিন্তু এটা ভেবে বসে থাকলে তো হবে না। অসংগতিগুলো তুলে ধরতে হবে। বিদ্রুপ আকারে কিংবা হাস্যকৌতুকের মধ্য দিয়ে এমনি সমসাময়িক নানা বিষয় সবার সামনে নিয়ে আসছি। আমরা চাই, এর মধ্য দিয়ে একদিকে সবাই যেমন আনন্দ পাবে, পাশাপাশি সেই বিষয়গুলো নিয়ে তারা ভাববে। সেদিকে খেয়াল রেখেই পুরো অনুষ্ঠানটি সাজানো হয়।এ অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারে আগ্রহী হলেন কেন?সিএনএন টিভিতে ‘দি ডেইলি শো’ অনুষ্ঠানটি আমাকে বেশি উদ্বুদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রে থাকার সময় এ ধরনের আরও কিছু অনুষ্ঠান নিয়মিত দেখেছি। নানা উটকো খবর কিংবা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমনভাবে সমালোচনা করা হয়, কিন্তু তা নিয়ে কেউ কিছু বলতে পারে না। কারণ, তা করা হচ্ছে কৌতুকের মধ্য দিয়ে। ধরেই নেওয়া হয়, মজা করা হচ্ছে। দেশ ই গল্প অনুষ্ঠানটি সবার জন্য। তবে যুবসমাজকে মাথায় রেখেই পুরো পরিকল্পনা করা হয়।এ ধরনের অনুষ্ঠান করার ঝুঁকিও অনেক...ঠিকই বলেছেন। কী বলতে গিয়ে কী বলে ফেলি, কাকে নাখোশ করছি, বলা ঠিক হচ্ছে কি না, প্রচারিত হওয়ার পর প্রতিক্রিয়া কেমন হবে—এমনি নানা ধরনের প্রশ্ন নিজের মধ্যে কাজ করে। তাই খুব বেশি চিন্তাভাবনা করতে হয়।আপনি তো এনটিভির মানুষ বদল ধারাবাহিকেও অভিনয় করছেন।হ্যাঁ, আমি সাধারণত মেকআপ নিই না। কিন্তু এই নাটকে রূপসজ্জার পেছনে যথেষ্ট সময় দিতে হয়। চরিত্রের মতো করে সাজানো হয়। এখন নাটকটি দেখে দর্শক ভাবছে, আমি লোকটা খুব তেলবাজ। আর কদিন পরই জানতে পারবে, আমি কতটা ভয়ংকর! বিনোদন প্রতিবেদক