অসাম্প্রদায়িক শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উত্সব জন্মাষ্টমী উদযাপনে অংশ নিতে রাজি হয়ে অসাম্প্রদায়িক চেতনারই পরিচয় দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা অভিনেতা শাহরুখ খান।মুম্বাইয়ের জাম্বরি ময়দানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ জড়ো হচ্ছেন জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে। এ উত্সব উপলক্ষে জাম্বরি ময়দানে ‘ওরলি চি ডাহি হান্ডি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছেন দাতব্য প্রতিষ্ঠান শ্রী সংকল্পের কর্ণধার শচীন এবং সংগীতা আহির। অনুষ্ঠানটিতে অংশ নিতে রাজি হয়েছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। এ প্রসঙ্গে সংগীতা জানান, ‘এর আগেও আমরা ডাহি হান্ডি অনুষ্ঠানের আয়োজন করেছি। এখন পর্যন্ত অনেক তারকাই আমাদের এ আয়োজনে হাজির থেকেছেন। এ বছর আমরা এই অনুষ্ঠানে শাহরুখকে চেয়েছিলাম। একটু দ্বিধাদ্বন্দ্ব নিয়েই তাঁর কাছে প্রস্তাবটা নিয়ে যাই। আমাদের অবাক করে দিয়ে প্রস্তাবটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়ে যান। অন্তত এক ঘণ্টা মঞ্চে থাকবেন শাহরুখ খান।’সংগীতা আরও বলেন, ‘আমাদের এই ডাহি হান্ডি অনুষ্ঠানের খুঁটিনাটি সম্পর্কে শাহরুখ আগে থেকেই অবগত ছিলেন। তিনি এও জানতেন, এই আয়োজনে বিপুলসংখ্যক সাধারণ মানুষের আগমন ঘটে। টিভিতে ডাহি হান্ডি অনুষ্ঠান দেখেছেন বলেও জানান তিনি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।মহারাষ্ট্রের রীতি অনুযায়ী শাহরুখকে স্বাগত জানানোর পরিকল্পনাও করেছেন আয়োজকেরা। এ প্রসঙ্গে সংগীতার ভাষ্য, ‘আমরা তাঁর হাতে একটি তলোয়ার তুলে দেব। তাঁকে পাগড়ি পরানোর চেষ্টাও থাকবে আমাদের। জন্মাষ্টমী উত্সবের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হয় হাঁড়ি ভাঙার বিষয়টি। খুব সম্ভবত আমাদের অনুষ্ঠানে এবার হাঁড়ি ভাঙবেন শাহরুখ।’