অসিনকে চুমু খাবেন সালমান!
বলিউড অভিনেতা সালমান খান ছবিতে নায়িকার সঙ্গে চুমু খাওয়ার দৃশ্যে অভিনয়ে যথেষ্ট অনাগ্রহীই । এবার সেই অনাগ্রহের অবসান হতে যাচ্ছে। পরিচালক ও নায়িকার অনুরোধে তিনি এবার চুমু খাওয়ার দৃশ্যে অভিনয় করবেন। আনিস বাজমি পরিচালিত এ ছবিটির নাম ‘রেডি’ । টাইমস অব ইন্ডিয়ায় খবরে বলা হয়েছে, আনিস বাজমি রেডির একটি দৃশ্যে অভিনেত্রী অসিনকে চুমু খাওয়ার প্রস্তাব করলে সালমান সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করেন। এরপর তিনি দীর্ঘদিন ধরে সালমানকে এতে রাজি করানোর চেষ্টায় ছিলেন। শেষে পরিচালক এবং নায়িকার প্রচেষ্টায় সেটা সফল হয়েছে। পরিচালক ও নায়িকা সালমানকে বলেন যে ছবির গল্পের প্রয়োজনে আসলে এ ধরনের দৃশ্য সংযোজন করতে হচ্ছে। সালমানও শেষ পর্যন্ত তাতে রাজি হন। সূত্র মতে জানা গেছে, সালমান যতই বলুন না কেন যে তিনি এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি, তার পরও এটি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। সালমান কি তাহলে সত্যি সত্যিই চলচ্চিত্রের পর্দায় অসিনকে চুমু খাবেন! দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।