প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের শখ থাকে মানুষের। তবে তারকাদের শখগুলো কেমন যেন সাধারণের চেয়ে একটু আলাদা হয়। এই যেমন, অসিন। তাঁর শখ নতুন নতুন ভাষা শেখা। ভাষা বলতে শুধু দু-একটা শব্দ কিংবা বাক্য নয়। পুরো ব্যাকরণ মেনে ভাষা শেখা। ২৮ বছর বয়সী এ অভিনেত্রী মোট পাঁচটি ভাষায় পুরোপুরি সিদ্ধহস্ত। হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু আর মালায়ালামে এরই মধ্যে পাকা অসিন। এখন তিনি ব্যস্ত তাঁর তালিকায় সদ্যযুক্ত ৬ নম্বর ভাষার চর্চা নিয়ে। সম্প্রতি স্পেন থেকে ঘুরে এসে অসিন এখন স্প্যানিশ ভাষা শেখার জন্য মরিয়া হয়ে উঠেছেন। বইপত্র নিয়ে পুরোদস্তুর স্প্যানিশ ভাষা শিখতে প্রস্তুত তিনি।