অসুস্থ আনোয়ার হোসেনকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অসুস্থ আনোয়ার হোসেনকে দেখতে গেলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তিনি আনোয়ার হোসেনের কলাবাগানের বাসায় পৌঁছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য খোরশেদ আলম খসরু।আনোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আনোয়ার বলেন, ‘ওর শারীরিক অসুস্থতার খবর শুনে সংস্কৃতিমন্ত্রী দেখতে এসেছিলেন। তিনি ১৫ মিনিটের মতো তার পাশে অবস্থান করেন এবং আনোয়ারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রয়োজনে তার চিকিত্সার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।’প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। এ বছরের শুরুর দিকে তাঁর হাঁটা-চলা বন্ধ হয়ে যায়।