অসুস্থ কাদের খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দি ছবির দাপুটে অভিনেতা কাদের খান অসুস্থ হয়ে এখন মুম্বাইয়ের আন্ধেরি এলাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। অবস্থা তেমন গুরুতর নয়। হাঁটুতে সামান্য অস্ত্রোপচার হয়েছে বলে কাদের খানের ছেলে সরফরাজ খান জানিয়েছেন। খুব শিগগিরই কাদের খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও তাঁর ছেলে জানিয়েছেন।শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েক বছর ধরে ছবিতে অভিনয় করছেন না কাদের খান। একসময় বলিউডের চিত্রনাট্যকারেরা কাদের খানের জন্য আলাদা করে সংলাপ লিখতেন না। কারণ তিনি নিজেই সংলাপ তৈরি করতে পারতেন। এ ছাড়া বেশ কিছু নায়ক তাঁদের ছবিতে কাদের খানকে নেওয়ার জন্য প্রযোজক-পরিচালকদের অনুরোধও করতেন।