অসুস্থ চিত্রনায়ক কায়েসকে আর্থিক সহায়তা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় চলচ্চিত্রের পর্দা কাঁপিয়েছেন তিনি। জীবনসায়াহ্নে দারুণ অসুস্থ সময় পার করছেন অভিনেতা শামসুদ্দিন কায়েস। বাংলা চলচ্চিত্রের উন্নয়নধারায় তাঁর অবদান অনেক। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছেন।গত বৃহস্পতিবার ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে বিনোদন পাক্ষিক আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমানের নেতৃত্বে একদল সংবাদকর্মী মধুবাগে শামসুদ্দিন কায়েসের বাসায় তাঁকে দেখতে যান। তাঁরা অভিনেতা কায়েসকে আনন্দ আলোর পক্ষ থেকে ৫০ হাজার এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে ৫০ হাজার মোট এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। বিজ্ঞপ্তি।