অসুস্থ মান্না দে’কে দেখতে যাচ্ছেন মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দে অসুস্থ। তাঁকে দেখতে এ মাসের প্রথম সপ্তাহেই ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মান্না দে এখন তাঁর মেয়ে সুমিতার বাড়িতে আছেন। বার্ধক্যজনিত কারণেই অসুস্থ এই শিল্পী। এর আগে অবশ্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মান্না দে’কে সম্মানিত করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা তাঁকে কলকাতায় এসে শেষ জীবন কাটানোর অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু তাতে সায় দেননি মান্না দে। বহু সম্মান ও পুরস্কারে ভূষিত এই শিল্পীর জন্ম কলকাতায়, ১৯১৯ সালের ১ মে। বিয়ে করেছিলেন কেরালার মেয়ে সুলোচনা কুমারণকে। মান্না দের রয়েছে দুই মেয়ে—সুরমা ও সুমিতা। স্ত্রী সুলোচনা গত বছর প্রয়াত হয়েছেন।