অসুস্থ সারিকা বিশ্রামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। আর এ কারণে শুটিংসহ যাবতীয় কাজকর্ম থেকে একেবারে দূরে সরে আছেন তিনি।নিজের অসুস্থতা প্রসঙ্গে সারিকা বলেন, ‘হঠাত্ করেই জ্বরে আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে বাসায় বিশ্রামে আছি। চিকিত্সকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাচ্ছি। বলতে পারেন হঠাত্ জ্বরে একেবারে কাবু হয়ে গেছি।’সারিকার এই হঠাত্ অসুস্থতার কারণে বেশ কটি নাটকের শুটিং স্থগিত হয়ে গেছে। এ বিষয়ে সারিকা বলেন, ‘শারীরিক অসুস্থতার জন্য আপাতত কোনো নাটকের শুটিংয়ে অংশ নিতে পারছি না। এতে নির্মাতারা এক ধরনের ঝামেলাতেই পড়ে গেলেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য খুবই খারাপ লাগছে। ইচ্ছে আছে, সুস্থ হয়ে তাড়াতাড়ি শুটিংগুলো শেষ করার।’