অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি
ছবি: সংগৃহীত

ভারতীয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারিগত মঙ্গলবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ভারতীয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিছানা থেকে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তাঁর শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে। পরে জানা যায়, শুটিংয়ের ব্যস্ততায় তিনি দুর্বল হয়ে পড়েন। নেমে যায় রক্তচাপ।

বিশ্রাম নিলেই সেরে উঠবেন
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে জানা যায়, হাসপাতালে ভর্তির পরই চিকিৎসকেরা বুঝতে পারেন, তেমন ঝুঁকিপূর্ণ কিছু না। পরীক্ষা–নিরীক্ষায় জানতে পেরেছেন, শারীরিক দুর্বলতা ও নিম্ন রক্তচাপ ছাড়া অন্য কোনো জটিলতা নেই। বিশ্রাম নিলেই সেরে উঠবেন। এখন ভালো আছেন। জলদি হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হবে। আবারও তিনি শুটিং শুরু করতে পারবেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ছিলেন শ্বেতা
ছবি: সংগৃহীত

তিওয়ারির শুটিং টিমের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি। সবাই শ্বেতা তিওয়ারির স্বাস্থ্য সম্পর্কে আপডেট চাইছেন। তাঁদের বলছি, দুশ্চিন্তার কিছু নেই। নিয়মিত আমাদের চিকিৎসকের সঙ্গে কথা হচ্ছে।’

শ্বেতা তিওয়ারি
ছবি: সংগৃহীত

কালার্স টিভির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরো কে খিলাড়ি’র সিজন ১১-র প্রতিযোগী হিসেবে শুটিংয়ের জন্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ছিলেন শ্বেতা। শিগগির ‘বিগ বস ১৫’-তেও শ্বেতা তিওয়ারিকে দেখা যাবে।