অসুস্থতাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ নাকি শারীরিক অসুস্থতার মাঝেও দিব্যি কাজ করতে পারেন। এই যেমন ফাইল ম্যানিয়া, দহন, সংকট নাটকের কাজের সময় তিনি খুবই অসুস্থ ছিলেন। এমনকি একটি নাটকের শুটিং শেষে হাসপাতালে ভর্তি হন। তবে অসুস্থতা নিয়ে নাটকের কাজ করতে গিয়ে মজার ঘটনাও ঘটেছে।
মৌসুমী বললেন, ‘কিছুদিন আগে পরিচালক সুমন আনোয়ার সংকট নাটকের কাজ করছি। হঠাৎ চুড়ি ভেঙে হাত কেটে রক্তাক্ত অবস্থা। ডাক্তার ব্যান্ডেজ করে দিলেন। তখন অরণ্য আনোয়ারের দহন নাটকের কাজ করতে হবে। পরিচালক আমার হাতের অবস্থা দেখে বললেন, ঠিক আছে একটা দৃশ্য যোগ করে নিই। এখানে দেখা যাবে মৌসুমীর হাত কেটে গেছে!’
অরণ্য আনোয়ার যখন নতুন দৃশ্য যুক্ত করার কথা ভাবছেন, তখন মৌসুমী হামিদের শরীরে ১০৩ ডিগ্রি জ্বর।