অস্কার ওয়াইল্ডের ‘ঘনিষ্ঠ বন্ধু’ কলিন ফার্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত আইরিশ কবি ও সাহিত্যিক অস্কার ওয়াইল্ডের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য হ্যাপি প্রিন্স’-এ অভিনয় করতে যাচ্ছেন অস্কার জয়ী ব্রিটিশ অভিনেতা কলিন ফার্থ। ছবিটিতে ওয়াইল্ডের সবচেয়ে কাছের বন্ধু রেজিনাল্ড রেজির চরিত্রে দেখা যাবে ‘কিং’স স্পিচ-খ্যাত ৫১ বছর বয়সী এই তারকাকে। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন ‘শেকসপিয়ার ইন লাভ’খ্যাত ব্রিটিশ অভিনেতা রুপার্ট এভারেট। এ ছবির চিত্রনাট্য লেখার পাশাপাশি ছবি পরিচালনার দায়িত্বেও থাকছেন এভারেট।উল্লেখ্য, এ ছবির মাধ্যমেই নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রুপার্ট। ২০১৩ সালে ‘দ্য হ্যাপি প্রিন্স’ ছবির শুটিং শুরুর পরিকল্পনা করছেন তিনি। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার। ওয়াইল্ডের জীবনের শেষের দিকের প্রতিচ্ছবি ফুটে উঠবে দ্য হ্যাপি প্রিন্সে। রুপার্ট এভারেট, কলিন ফার্থের সঙ্গে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন এমিলি ওয়াটসন, টম উইলকিনসন প্রমুখ।