অস্কারে এই নিয়ে টানা চারবার পাঁচটির বেশি ছবিকে ‘সেরা ছবি’র বিভাগে মনোনয়ন দিল অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। সেরা ছবি বিভাগে ২০০৯ ও ২০১০ সালে মনোনয়ন পেয়েছিল ১০টি ছবি। আর এবার গত বছরের মতো ঠিক নয়টি ছবি মনোনয়ন পেয়েছে। ২৪ ফেব্রুয়ারি ৮৫তম অস্কার অনুষ্ঠানে কার ভাগ্যে জুটবে ‘সেরা ছবি’র পুরস্কার, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। আগে ছাপা হয়েছে ছয়টি ছবির পরিচিতি। আজকের আয়োজন শেষ তিনটি ছবি নিয়ে জ্যাঙ্গো আনচেইনডওয়েস্টার্ন ধাঁচের ছবি জ্যাঙ্গো আনচেইনড সেরজিও করবুচ্চির ১৯৬৬ সালের ওয়েস্টার্ন উপন্যাস জ্যাঙ্গো অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন জেমি ফক্স, ক্রিস্টোফার ওয়ালজ, লিওনার্দো ডি ক্যাপ্রিও, স্যামুয়েল এল জ্যাকসন, ক্যারি ওয়াটসন প্রমুখ। ছবিটির জন্য গোল্ডেন গ্লোবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন পরিচালক কুয়েনটিন টারান্টিনো। ছবিটি অস্কারের জন্য পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে।আমুরএবারের কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম (পাম ডি’অর) জিতে নিয়েছে অস্ট্রেলিয়ান পরিচালক মাইকেল হ্যানেকের আমুর ছবিটি। দুজন বয়স্ক প্রেমিক-প্রেমিকার কাহিনি নিয়ে ফরাসি ছবি আমুর-এর গল্প আবর্তিত হয়েছে। ৮১ বছর বয়স্ক ফরাসি অভিনেতা জঁ লুই ত্রেতিনিয় ও ৮৫ বছর বয়স্ক অভিনেত্রী এমানুয়েল রিভা এই ছবির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন। অস্কারে পাঁচটি বিভাগে মনোনয়ন পাওয়া এই ছবিটি ইতিমধ্যে গোল্ডেন গ্লোবে বিদেশি ছবি বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে। জিরো ডার্ক থার্টিঅস্কারসহ বহু পুরস্কারজয়ী ছবি দ্য হার্ট লকারখ্যাত পরিচালক ক্যাথরিন বিগেলোর এবারের ছবি জিরো ডার্ক থার্টি। পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে বিন লাদেনের গোপন আস্তানায় হামলার বিষয় উপজীব্য করে নির্মিত এই ছবিটিকে এরই মধ্যে এ বছরের সবচেয়ে বিতর্কিত ছবি হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকেরা। তবে বিতর্ক থাকলেও সেরা ছবিসহ অস্কারে পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি।