অস্কার তুলে দেবেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর তাবৎ চলচ্চিত্রমোদি ও কলাকুশলীদের নিয়ে সবচেয়ে জমকালো আসরটি বসবে হলিউডের কোডাক থিয়েটারে। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ৮৩তম অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে উপস্থাপক-উপস্থাপিকার (জেমস ফ্রাংকো ও অ্যান হ্যাথঅ্যাওয়ে) নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার কর্তৃপক্ষ আরও কয়েকজনের নাম ঘোষণা করেছে। যাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তাঁরা হলেন অপরাহ উইনফ্রে, স্যান্ড্রা বুলক ও হ্যালি বেরি। এ ছাড়া উপস্থিত থাকবেন চলতি বছর অস্কারজয়ী অভিনেতা জেফ ব্রিজেস ও ১৯৯৩ সালে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পাওয়া মরিসা টমেই। ওয়েবসাইট।