অস্কার দেখেছে কম দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি নেটওয়ার্কের কর্তাদের মন খারাপ! কারণ এবারের অস্কারের দর্শকসংখ্যা খুব কম। মার্কিন চ্যানেল এবিসিতে সরাসরি প্রচারিত হয়েছে অস্কার অনুষ্ঠান। অস্কার আয়োজকেরা জানান, গত ১০ বছরের মধ্যে এবারের টেলিভিশন রেটিং অনেক কম। এবার অস্কার দেখেছে ৩ কোটি ২৯ লাখ মানুষ, যা গত বছরও ছিল ৩ কোটি ৪৪ লাখের কাছাকাছি। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত অস্কারের দর্শকদের গড়–সংখ্যা ৩ কোটি ২০ লাখ। তবে আয়োজকদের মনে এখনো আশা, বাড়বে অস্কারের দর্শকসংখ্যা। বিবিসি