অস্কার দৌড়ে জাতিস্মর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিস্মর ছবিতে প্রসেনজিৎ
জাতিস্মর ছবিতে প্রসেনজিৎ

জাতীয় পুরস্কারে তো রীতিমতো জয়জয়কার। এবার আন্তর্জাতিক পর্যায়েও কি কাঁপিয়ে দিতে পারবে জাতিস্মর? সেই উত্তর মিলবে পরে। তবে আপাতত কলকাতার এই বাংলা ছবিটি ভারত থেকে অস্কারের জন্য মনোনীত হওয়ার লড়াইয়ে আছে। বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার প্রতিযোগিতায় ভারত থেকে জাতিস্মরকে পাঠানো হতে পারে। ভালো সম্ভাবনা আছে ছবিটির। অবশ্য এর জন্য আরও সাতটি ছবির সঙ্গে লড়াই করতে হবে সৃজিত মুখার্জির ছবিটিকে।
সৃজিত নিশ্চিত করেছেন এই খবর। গত সোমবার ফেসবুকে নিজের পেজে এই খবরটি জানিয়েছেন ছবিটির পরিচালক। মূল চরিত্রে অভিনয় করা প্রসেনজিৎ নিজের টুইটারে এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভারতের ৬১তম জাতীয় চলচ্চিত্র উৎসবে চারটি পুরস্কার জিতেছিল জাতিস্মর। আইএএনএস।