অস্কার দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার ‘অস্কার’-এর আসর বসছে আজ সোমবার। বাংলাদেশের স্থানীয় সময় ভোর ছয়টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান। কারা ছিলেন এবারের অস্কার-দৌড়ের সামনের কাতারে? অস্কার পুরস্কার ঘোষণার এই চূড়ান্ত মুহূর্তে চোখ বুলিয়ে নিন আরেকবার। সর্বাধিক মনোনয়নঅস্কারে চূড়ান্ত দিনে ঝড় তুলতে পারল কি পারল না, সেটা পরের আলাপ। বছরটা এরই মধ্যে মোটামুটি কিংস স্পিচ ছবির হয়ে গেছে, সেটা নিশ্চিত। বাফটাসহ সামনের সারির বেশ কয়টা আসরে ঝড় তোলার পর অস্কারেও দেখা যাচ্ছে কিংস স্পিচ-এর পাল্লা ভারী। সব মিলিয়ে মোট ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে টম হপার পরিচালিত এই ছবি। ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ট্রু গ্রিট। আর আটটি করে মনোনয়ন পেয়েছে দ্য সোশ্যাল নেটওয়ার্ক ও ইনসেপশন।সেরা অভিনেত্রীতরুণী নর্তকী (নাটালি পোর্টম্যান), নাকি সন্তানহারা এক মা (নিকোল কিডম্যান)? কার হাতে উঠবে বিজয়মাল্য? অথবা শেষ মুহূর্তে বাজিমাত করে বসতে পারেন নিখোঁজ বাবাকে খুঁজতে থাকা এক মেয়ে (জেনিফার লরেন্স), এক সফল নারী চিকিৎসক (অ্যানেট বেনিং) কিংবা দাম্পত্য টানাপোড়েনে জর্জরিত এক গৃহবধূ (মিশেল উইলিয়ামস)। বুঝতেই পারছেন, এবারের অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় থাকা চরিত্রগুলোর কথাই বলছি আমরা। আপাতত যা হিসাব-নিকাশ, তাতে মনে হচ্ছে ব্ল্যাক সোয়ান ছবিতে নর্তকীর ভূমিকায় অভিনয় করা নাটালি পোর্টম্যানের দিকেই পাল্লা ভারী। কিন্তু চূড়ান্ত মুহূর্তে ঘটতে পারে যেকোনো কিছুই।সেরা অভিনেতাএই বিভাগে লড়াইটা হবে যাকে বলে হাড্ডাহাড্ডি। এরই মধ্যে একবার অস্কার নিজের ঝুলিতে ভরে ফেলেছেন স্পেনের হাভিয়ের বারদেম। এবার বিউটিফুল ছবিতে অভিনয়ের সুবাদে পেয়েছেন মনোনয়ন। তাঁর পক্ষে বাজি ধরার লোক তাই অনেক। তবে এখন পর্যন্ত সর্বাধিক পুরস্কার বিজয়ের হিসাবে সবার ওপরে রাখতে হবে কলিন ফার্থকে। কিংস স্পিচ ছবিতে রাজা ষষ্ঠ জর্জের ভূমিকায় অভিনয় করে হলিউডের সামনের সারির বেশ কটা পুরস্কার এরই মধ্যে বাগিয়ে ফেলেছেন তিনি। অস্কারে কি তার ব্যতিক্রম হবে? এদিকে চমক দেখানোর অপেক্ষায় আছেন অভিনেতা আইজেনবার্গ। আলোচিত ছবি দ্য সোশ্যাল নেটওয়ার্ক-এ ফেসবুক স্রষ্টা মার্ক জাকারবার্গের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শেষবেলায় চমক দেখাতে পারেন জেমস ফ্রাঙ্কো (১২৭ আওয়ারস) এবং জেফ ব্রিজেস (ট্রু গ্রিট)। অস্কারের খাদ্যতালিকাসুশি, স্মোকড স্যামন, ক্যাভিয়ার। কী, এর মধ্যেই জিভে জল এসে গেল? হ্যাঁ, এসব নানা দেশি নামীদামি খাবারেরই আয়োজন থাকবে অস্কার-পরবর্তী নৈশভোজে। অস্কার অনুষ্ঠানের নৈশভোজের এই খাদ্যতালিকা আগেই ফাঁস করেছে ফক্স নিউজ। অস্কারের পরের নৈশভোজের খানাপিনা পরিবেশনের দায়িত্বে থাকবেন নয় শতাধিক কর্মী। লেমন চিজ কেক, লবস্টার— এসবের কথা আর না হয় না-ই বা বললাম। ওয়েবসাইট।