অস্কার মঞ্চে গাইবেন এ আর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে ‘স্ল্যামডগ মিলিওনিয়ার’ ছবিতে সেরা আবহসংগীত ও সেরা গানের তৈরির জন্য অস্কার পুরস্কার জিতেছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার, সংগীতপরিচালক ও গায়ক এ আর রহমান। দুই বছর পর এবারও সেই একই ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি। তবে নতুন খবর হচ্ছে মনোনয়নের পাশাপাশি এ আর রহমান এবারের ৮৩তম অস্কার আসরের মঞ্চে গানও পরিবেশন করবেন। তবে সে জন্য তাঁর ভক্তদের অপেক্ষা করতে হবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিনই লস এঞ্জেলসের কোডাক থিয়েটারে বসবে অস্কারের জমকালো আসরটি। ‘ইপ আই রাইজ’ শিরোনামের এ গানটির সঙ্গে আরও থাকবেন পপতারকা ফ্লোরেন্স ওয়েলস।জানা গেছে, ডেনি বোয়েল পরিচালিত ‘১২৭ আওয়ার’ ছবির এই গানটি এরই মধ্যে সমালোচক পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।