অস্কার মঞ্চে গাইবেন গিনেথ প্যালট্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিনেথ প্যালট্রো, ম্যান্ডি মুর, ৎন্ডি নিউম্যান, জাখারি লেভি—এঁদের সবার মধ্যে মিলটা কী? এ মুহূর্তে বলতে গেলে মিল একটাই। এঁরা সবাই গাইবেন এবারের অস্কার মঞ্চে। আয়োজকেরা জানিয়েছেন, এবারের মনোনীত ছবির গানগুলোই গাইবেন তাঁরা। সঙ্গে থাকবেন সুরকার এ আর রহমান ও অ্যালান মেনকেন। গিনেথ প্যালট্রো গাইবেন কান্ট্রি সং ছবির ‘কামিং হোম’ গানটি।২৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে বসবে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কারের আসর ৮৩তম অস্কার আসর। ওয়েবসাইট।